ads

শনিবার , ১২ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজশাহীতে জমজমাট ঈদের বাজার

খবর টি পড়েছেন : ২০১
রাজশাহীতে জমজমাট ঈদের বাজার
পড়ার সময়: ৭ মিনিট
ফন্ট:

sari রাজশাহী প্রতিনিধি : ভারতীয় শাড়ী আর রকমারী পোশাকে ছেয়ে গেছে রাজশাহীর ঈদের বাজার। তবুও ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে বাংলার ঐতিহ্যবাহী জামদানী, সিল্ক ও বালু চুড়ির মত হরেক রকমের শাড়ী। ঈদকে কেন্দ্র করে রাজশাহী মহানগরীর বিভিন্ন মার্কেট ও শপিংমলগুলোতে বাড়েছে ক্রেতাদের ভীড়। ক্রেতাদের সিংহভাগই নারী।

Shamol Bangla Ads

বিভিন্ন বয়সী নারীদের পদচারণায় মুখরিত ঈদ বাজার। নিজেদের পছন্দের জিনিষটি কিনতে চোষে বেড়াচ্ছেন বিভিন্ন মার্কেট ও শপিংমলগুলো। আর তাদের চাহিদা পূরণ করতে রাজশাহী মহানগরীর বিভিন্ন মার্কেট ও শপিংমল গুলোতে রাখা হয়েছে ভিন্ন ভিন্ন আয়োজন। সকাল থেকে মধ্য রাত পর্যন্ত ক্রেতাদের নিয়ে ব্যস্ত থাকেন তারা ।
নগরীর নিউমার্কেট, আরডিএ মার্কেট ও উপশহর নিউমার্কেট ও বিভিন্ন শপিংমল ঘুরে দেখাযায় অধিকাংশ দোকানগুলোতে ভারতীয় পেশাকের উপস্থিতি। গতবারের তুলনায় এবার প্রচুর পরিমানে ভারতীয় শাড়ী বাজরে এলেও মুখ ফিরিয়ে নিচ্ছেন অধিকাংশ ক্রেতা। দেশীয় শাড়ীর দোকানগুলোতে ভীড় করছেন তারা। তাই বিভিন্ন কারুকার্য আর রংবেরং এর দেশীয় শাড়ী কিনতে ব্যস্ত নারীরা।
গতবারের তুলনায় এবার শাড়ীর দাম অনেক বেশী। প্রতি পিচ সূতি শাড়ীতে দাম বেড়েছে ২ থেকে ৩শ টাকা। আবার সিল্ক শাড়ীতে ৩শ থেকে ৫শ টাকা এবং জামদানী শাড়ীতে বেড়েছে ৪শ থেকে ৬শ টাকা। তার পরও খুশি ক্রেতারা, প্রিয় মানুষটির জন্য ত্যাগ স্বীকার করতের একটুও দ্বিধাবোধ করছেননা তারা।
ঈদকে সামনে রেখ ভিন্ন ডিজাইন আর ভিন্ন দামের শাড়ী বাজারে এসেছে। এর মধ্যে উল্লেখযোগ্য- বালু চুড়ি, হ্যান্ডি ব্লক, টাংগাইল, জুট কাতান, সূতি, হাফ সিল্ক ও জামদানী সিল্ক, মুসলিন এমব্রয়ডারি, মুসলিন শিপন, এনডি, বলাকা, জামদানি, ধুপিয়ান, র-কাতান, জয়শ্রী, স্বর্ণ কাতান, মুসলিন ব্রাশো, ঝলক কাতান। এবারের ঈদে নতুন মোড়কে বাজারে এসেছে জুট কাতান।
আর ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে জামদনী, সূতি, টাংগাইল, মসলিন বা র-সিল্কের ওপর কাটোয়ার, এম্বয়ডারি ও এন্ডির মিশ্রণে হাতে বোনা সিল্ক শাড়ী। ক্রেতাই গরমের কারণে এবার সূতি শাড়ীকে প্রাধান্য দিচ্ছেন, আবার অনেকেই পছন্দ করছেন টাঙ্গাইল শাড়ী।
এবারের ঈদ বাজারে প্রতি পিস টাঙ্গাইল শাড়ীর দাম রাখা হচ্ছে সাড়ে ৪শ থেকে দেড় ১হাজার টাকা, হ্যান্ড ব্লক ৭শ টাকা, বালু চুড়ি দেড় ১হাজার থেকে আড়াই হাজার এবং জামদানী ২হাজার থেকে ১০ হাজার টাকা। বিশাল ৫শ থেকে ৩ হাজার টাকা, জর্জেট ৫ শ থেকে ১ হাজার টাকা, সূতি সিল্ক ও দোতরী সিল্ক- ৭হাজার থেকে ৭ হজার টাকা, বুটিক ও টাঙ্গাইল শাড়ী দেড় হাজার থেকে ৮ হাজার টাকা পর্যন্ত।
এছাড়া ডিজাইন ও রকম ভেদে শাড়িগুলোর দাম রাখা হয়েছে ৩ হাজার ৮শ’ থেকে সাড়ে ১২ হাজার টাকা পর্যন্ত।এন্ডি সিল্কের ওপর স্ট্রাইপ ও নক্সা করা নতুন ডিজাইনের শাড়ি চার হাজার থেকে ৮ হাজার টাকা, ধুপিয়ান ও বলাকা সিল্কের শাড়িগুলো সাড়ে ৩ হাজার সাড়ে থেকে ৪ হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এবারের ঈদে জামদানী শাড়ী তার ঐতিহ্য ধরে রেখেছে।
নগরীর সাহেব বাজার কাপর পট্টির শাড়ী বিক্রেতা খোকন বলেন, এবারের ঈদে দেশী শাড়ীটাই বেশি চলছে। অন্যান্য বারের তুলনায় এবারও সিল্ক , জামদানী, সূতি ও টাঙ্গাইর শাড়ীর চাহীদা বেশী। দেশী শাড়ী বিক্রিতে লাভ কম হলেও ক্রেতা বেশী হওয়ায় এটা পুষিয়ে নেয়া যায়। ভারতীয় শাড়ীর বিক্রি অনেকটা কমেছে। ক্রেতাদের রুচির অনেকটা পরিবর্তন হয়েছে। এবারের ঈদে দেশী শাড়ীর বিক্রি আরো বাড়বে বলে জানান তিনি।
রাজশাহীর ঐতিহ্যবাহী সপুরা সিল্কের শো-রুম ইনচার্জ সাইদুর রহমান জানান,এবার রোজার আগে থেকেই ক্রেতাদের ভিড় শুরু হয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকার কারণে এবার সর্বোচ্চ ব্যবসার আশা করছেন তিনি।
কিন্তু ভারতীয় টিভি সিরিয়ালের নামে, বিভিন্ন চরিত্রের নামে মেয়েদের পোশাক পাখি, ইষ্টিকুটুম, বাহা, ফ্লোর টাচ, ক্যাটরিনা, দীপিকা, লুঙ্গি ড্যান্স এর দাপটে হার মানছে দেশীয় পোশাক। রয়েছে এছাড়া গেল বারের ঝিলিক, আওয়ারা, হালুয়া প্রভৃতিও। ভারতীয় পোশাকের বেশীর ভাগই অবৈধ উপায়ে চোরাইপথে বিভিন্ন সীমান্ত পেরিয়ে রাজশাহীর বাজারে ঢুকছে।
তবে এবার এখনও এ ধরনের খবর তারা পাননি বলে জানিয়েছেন রাজশাহী ৩৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আনোয়ার। তিনি জানান, প্রতিবছরই রোজা বা ঈদকে সামনে রেখে এক শ্রেণীর ব্যবসায়ী ভারত থেকে পোশাক নিয়ে আসে। তবে এবার চোরাচালন ঠেকাতে সীমান্ত এলাকায় বিজিবি কঠোর পাহারায় রয়েছে।
রাজশাহী: ভারতীয় শাড়ী আর রকমারী পোশাকে ছেয়ে গেছে রাজশাহীর ঈদের বাজার। তবুও ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে বাংলার ঐতিহ্যবাহী জামদানী, সিল্ক ও বালু চুড়ির মত হরেক রকমের শাড়ী। ঈদকে কেন্দ্র করে রাজশাহী মহানগরীর বিভিন্ন মার্কেট ও শপিংমলগুলোতে বাড়েছে ক্রেতাদের ভীড়। ক্রেতাদের সিংহভাগই নারী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই রোগী পরবর্তী সংবাদ নন্দীগ্রাম উপজেলা পরিষদ পলাতক চেয়ারম্যান নথিতে বহাল

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads