ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি : বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে গতকাল শুক্রবার ভান্ডারিয়ায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত র্যালী শেষে ডা. সৌরেন্দ্রনাথ নাথ সাহার সভাপতিত্বে স্বাস্থ্য কমপে¬ক্স সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পপ কর্মকর্তা ডা.শাহাদাৎ হোসেন হাজরা, স্বাস্থ্য পরিদর্শক সুখরঞ্জন পাল, কমিউনিটি স্বাস্থ্য সহকারী আ.হাকিম, হোসনে আরা প্রমূখ।



















