ads

শুক্রবার , ১১ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বালিয়াডাঙ্গীতে বিশ্ব জনসংখ্যা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

খবর টি পড়েছেন : ১৯৫
বালিয়াডাঙ্গীতে বিশ্ব জনসংখ্যা দিবসে র‌্যালি ও আলোচনা সভা
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : বিশ্ব জনসংখ্যা দিবস পালনে এবারের প্রতিপাদ্য বিষয় তারুণ্যে বিনিয়োগ আগামীর উন্নয়ন এই শ্লোগানকে সামনে রেখে সারা বির্শ্বের ন্যায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে আজ শুক্রবার সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র‌্যালী বেড় হয়ে উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে র‌্যালীটি শেষ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বালিয়াডাঙ্গী উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা এমদাদ। আলোচনা সভায় বালিয়াডাঙ্গী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রিয়াজুল ইসলাম, বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, দুওসুও ইউনিয়ন উপ-সহকারি কমিউনিটি ক্লিনিকের মেডিকেল অফিসার মোঃ আব্বাস আলীসহ আরো অনেকেই। আলোচনা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথির মাধ্যমে উপজেলার শ্রেষ্ঠ্য তিন জনকে পুরুস্কার হিসেবে সনদপত্র বিতরণ করেন। তারা হলেন- চাড়োল ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের এফডাব্লিউ এ আশিয়া বেগম, আমজানখোর ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের এফডাব্লিউ ভি জামিলা খাতুন ও উপ-সহকারি কমিউনিটি ক্লিনিকের মেডিকেল অফিসার আব্দুল হামিদকে সনদপত্র তুলে দেন।

বালিয়াডাঙ্গীতে ৮৩ জুয়ার নামে মামলা দায়ের ৮ গ্রেফতার পুলিশের গ্রেফতার এড়াতে সাত গ্রামের পুরুষ শূন্য

Shamol Bangla Ads

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানায় ৮৩ জুয়ারুর নামে মামলা দায়ের। পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে ৮ জুয়ারুকে গ্রেফতার করেছে। এদিকে মামলার আসামীরা পুলিশের হাতে গ্রেফতার এড়াতে দুওসুও, জিয়াখোর, গান্ধিগাড়ী, পিতাইচুড়ি, কিসমতপলাশবাড়ী, বালিয়াবস্তী ও কুশলডাঙ্গীসহ সাত গ্রামের পুরুষ শূন্য হয়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছে।
মামলা সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলা দুওসুও জিয়াখোর-গান্ধিগাড়ী গ্রামী রাস্তার ফাঁকা জায়গায় গত মঙ্গলবার দুপুর আড়াইটায় এলাকার ৭০/৮০ যুবক মিলে প্লেয়িং কার্ডের জুয়ার আসর বসিয়ে টাকা দিয়ে জুয়া খেলতে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইন্চার্জ জিয়াউর রহমান পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জুয়ার আসরে পৌছালে এসময় পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে জুয়ারুরা ছুটাছুটি করে ডোবার পানি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে বালিয়াড্গী থানার এসআই কেএম জগলুল ইসলাম বাদী হয়ে ৩৩জনের নাম উল্লেখ্য করে এবং অজ্ঞাতনামা ৪০/৫০ সহ মোট ৮৩ জনের নামে মামলা দায়ের করে। ওইদিন পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে জুয়া খেলার মামলার ৮ জন আসামীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে।
এদিকে মামলার আসামীরা পুলিশের হাতে গ্রেফতার এড়াতে দুওসুও, জিয়াখোর, গান্ধিগাড়ী, পিতাইচুড়ি, কিসমতপলাশবাড়ী, বালিয়াবস্তী ও কুশলডাঙ্গীসহ সাত গ্রামের পুরুষ শূন্য হয়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছে।

বালিয়াডাঙ্গীতে পৃথকভাবে অভিযান চালিয়ে ৩০ বোতল ফেন্সিডিলসহ মহিলা ও গাজাসহ যুবক গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পৃথকভাবে অভিযান চালিয়ে ৩০ বোতল ফন্সিডিলসহ নুপুর (২৮) ও গাজাসহ আফাজ উদ্দীনকে (৩৫) গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।
মামলার সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী থানার এএসআই আজিজুল হক ও লোকেশ চন্দ্রসহ তাদের সঙ্গীয় ফোর্স নিয়ে গত বুধবার রাত আড়াইটায় উপজেলার ঝুলিবস্তী গ্রামে মাদক ব্যবসায়ী আলমের বাড়িতে অভিযান চালিয়ে ভারতীয় ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধারের পর তার স্ত্রী নুপুরকে (২৮) আটক করে থানায় নিয়ে আসে।
অপরদিকে, বালিয়াডাঙ্গী থানার এসআই সৈয়দ আবু তালেব ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে গত বুধবার রাত আড়াইটায় উপজেলার সনগাঁও গ্রামের মরহুম আমজাদ হোসেনের ছেলের বাড়ীতে অভিযান চালিয়ে তার বাড়ীর উঠানে গাজার গাছ চাষাবাদ করার দায়ে আফাজ উদ্দীনকে (৩৫) গ্রেফতার করে। পুলিশ গ্রেফতারকৃত দুইজনকে জেলহাজতে পাঠিয়েছে। এব্যাপারে স্থানীয় থানায় পৃথকভাবে দুটি মামলার মামলা দায়ের করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবসের র‌্যালি ও আলোচনা সভা পরবর্তী সংবাদ নন্দীগ্রাম সরকারী জায়গায় ঘর নির্মাণ বন্ধ করলেন ভূমি…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads