পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় নিয়ন্ত্রণে রয়েছে জনসংখ্যা বৃদ্ধির হার। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের নানামুখী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন এবং জনসচেতনা বৃদ্ধিমূলক কর্মকান্ড বাস্তবায়নের ফলে বর্তমানে উপজেলায় জনসংখ্যা বৃদ্ধির হার ০.৬৪ শতাংশ। এদিকে আজ ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে র্যালী, আলোচনা সভাসহ আয়োজন করা হয়েছে নানা কর্মসূচী।
সূত্র মতে, জেলার গুরুত্বপূর্ণ এ উপজেলায় (ফেব্র“য়ারী’১৪ পর্যন্ত) মোট জনসংখ্যা ২ লাখ ৭৮ হাজার ২শ ৬৪। যার মধ্যে সক্ষম দম্পত্তি রয়েছে ৫৬ হাজার ৩শ ৪৬টি। জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণে রাখতে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের পক্ষ থেকে গত এক বছরে নেয়া হয় নানামুখী পদক্ষেপ। বিতরণ করা হয় জননিরোধ বিভিন্ন উপকরণ। ১ জুন’১৩ হতে ৩১ মে’১৪ পর্যন্ত গত এক বছরে উপজেলায় স্থায়ী পদ্ধতি গ্রহণ করেছে ৪২১ নারীপুরুষ। দীর্ঘ মেয়াদী পদ্ধতি হিসেবে কপার্টি (আইইউডি) গ্রহণ করেছে ২৪৭ নারী, ইমপ্লান্ট ৯১৪ নারী, সিএআর ব্যবহারের হার ৭৭.৮৮%, টিএফআর ১.৯%, অস্থায়ী পদ্ধতি হিসেবে পিল গ্রহণকারী নারীর সংখ্যা ২৩ হাজার ১শ ৬৮, কন্ডম ব্যবহারকারীর সংখ্যা ১ হাজার ৪শ ৮৪ পুরুষ, ইনজেকশন গ্রহণ করেছে ৭ হাজার ৮শ ৭ নারী। একই বছরে জন্ম নিয়েছে ২ হাজার ৭শ ৭৩ শিশু, যার প্রতি হাজারে হার ৯.৯৮%, মৃত্যুবরণ করেছে ৪৫ শিশু (১দিন-৫ বছর)। মাতৃকালীন মৃত্যু ঘটেছে ২ নারীর। বর্তমানে সংশ্লিষ্ট বিভাগে ৫ কর্মকর্তার মধ্যে কর্মরত রয়েছে ১জন কর্মকর্তা, ৪ কর্মকর্তার পদ শূণ্য। ১২ এফডব্লিউভি পদে কর্মর ৪, শূন্য- ৮। ৫২ এফডব্লিএ পদে কর্মরত ৪৮, শূন্য- ৪। ১০ আয়া পদে কর্মরত ৫, শূন্য- ৫, ১০ পিয়ন পদে কর্মরত ৫, শূন্য- ৫। সীমিত জনবল ও নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে সংশ্লিষ্ট বিভাগের গুরুত্বপূর্ণ এ সব পদক্ষেপ বাস্তবায়নের ফলে জনসংখ্যা বৃদ্ধির জাতীয় হার ১.৩২% হলেও উপজেলায় বর্তমানে জনসংখ্যার হার ০.৬৪% বলে জানান উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শুকলাল বৈদ্য।
পাইকগাছায় মাদক ব্যবসায়ীকে ২ বছরের কারাদন্ড ও ধুমপায়ীসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা

খুলনার পাইকগাছার বাণিজ্যিক শহর কপিলমুনি বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে আলোচিত এক মাদক ব্যবসায়ীকে দুই বছরের কারাদন্ড প্রদান ও ধুমপায়ীসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান হতে ৬৬ হাজার ১শ টাকা জরিমানা আদায় করেছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৫শ গ্রাম গাঁজাসহ আলোচিত মাদক ব্যবসায়ী অমর সাধুকে আটক পূর্বক ২ বছরের কারাদন্ড প্রদান এবং স্বপ্ননীল ক্লিনিক ২৫ হাজার, উৎসব হোটেল ৫ হাজার, রবীন সাধুর মুদি দোকান ৫ হাজার, বিপ্লব সাধু ৫ হাজার, প্রহলাদ দত্ত ৫ হাজার ও প্রকাশ্যে ধুমপান করার অভিযোগে নাসিরপুর গ্রামের নেছার উদ্দীনের পুত্র মোঃ হারুনের নিকট থেকে ১শ টাকাসহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ৬৬ হাজার ১শ টাকা জরিমানা আদায় করে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর উদয় মন্ডল।
পাইকগাছায় সমাজসেবা অধিদপ্তরের মতবিনিময় সভা
খুলনার পাইকগাছায় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যাক্তা ও প্রতিবন্ধী ভাতার বই বিতরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সমাজসেবা অফিসার দেবাশীষ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, শাহানারা খাতুন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুনছুর আলী গাজী, সহকারী সমাজসেবা অফিসার মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিমউদ্দীন। বক্তব্য রাখেন, শেখ মোফাক্কর আলী, আমজাদ হোসেন, জনাব আলী, আবু সাঈদ, শহিদুল হক, সরদার আজমউদ্দীন, ইউপি সদস্য আব্দুস সামাদ গাজী, এস,এম, মুজিবর রহমান, আব্দুল আলিম, শেখ ইবাদুল হক, আসমা খাতুন, এসনেয়ারা খাতুন ও জয়ন্তী সরকার।
পাইকগাছায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

খুলনার পাইকগাছায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সভায়, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শুকলাল বৈদ্য, উপজেলা সমবায় কর্মকর্তা এফ.এম. সেলিম জাহাঙ্গীর, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি জি,এ, গফুর। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুল হক জোয়াদ্দার, বক্তব্য রাখেন, সাংবাদিক এস,এম, বাবুল আক্তার, স্নেহেন্দু বিকাশ ও এন. ইসলাম সাগর।



















