বেতাগী (বরগুনা) প্রতিনিধি : বেতাগীতে উপজেলা বাজার কৃষি,মৎসও পোল্ট্রি ব্যবসায়ী সংগঠন ও লোকাল এগ্রি-বিজনেস নেটওয়ার্ক(ল্যান) প্রকল্পে‘র আওতায় বেসরকারী সংস্থা জাগরনী চক্র ফাউন্ডেশনের(জেসিএফ) ও ক্যাটালিষ্ট-হ্যালভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলদেশের‘র যৌথ সহযোগিতায় বৃহস্পতিবার দপুরে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে ও ব্যবসায়ী সমিতির সাথে সমঝোতা স্মারক ও অবহিত করন কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনির হোসেন হাওলাদারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন,উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান কবির।প্রকল্পে‘র রিজিওনাল অফিসার মশিউর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুছ ছোবাহান,কৃষি কর্মকর্তা জাকির হোসেন তালুকদার,প্রাণী সম্পদ কর্মকর্তা ড: আনোয়ার হোসেন।বক্তব্য রাখেন,প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাইদুল ইসলাম মন্টু,প্রকল্পের উপজেলা ফ্যাসিলিটেটর আবুল কালাম আজাদ। শেষে ব্যবসায়ী সংগঠনের সভাপতি আবুল বাশার ও সম্পাদক শহীদুল ইসলামের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।এতে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি,সাংবাদিক, পোলট্রি ও বাজার ব্যবসায়ী, মৎস চাষী, কৃষক ও মৎসজীবী সমিতিসহ ৪০ জন প্রতিনিধি অংশগ্রহন করে।
বেতাগীতে হত দরিদ্র ২০০ টি পরিবারের মাঝে বিনামুল্যে হাঁস বিতরন

বেতাগীতে হত দরিদ্র ২০০ টি পরিবারের মাঝে বিনামুল্যে ১৪শ ৬০ টি হাঁস বিতরন করা হয়েছে। রিকল প্রকল্পের আইজিএ-বিতরন কর্মসুচির আওতায় অক্্রফার্ম‘র সহযোগীতায় ও এনজিও জাগোনারীর উদ্যোগে বৃহাস্পতিবার সকালে সংস্থার কার্যালয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেতাগী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খ.ম.ফাহরিয়া সংগ্রাম আমিনুল, বিশেষ অতিথি ছিলেন,সাপ্তাহিক বিষখালীর সম্পাদক আব্দুস সালাম সিদ্দিকী ও বেতাগী প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাইদুল ইসলাম মন্টু। সদর ইউনিয়নের বাসিন্দা বকুল ভানু জানান,পালনের জন্য বিনামুল্যে হাঁস পেয়ে তিনি খুব খুশী।এর মাধ্যমে তার পরিবারে স্বচ্ছলতা ফিরে আসবে বলে জানান।



















