হোসেনপুর (কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ স্থানীয় সরকার বিভাগের উপজেলা গর্ভন্যান্স প্রজেক্টের সহায়তায় কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা পরিষদের ২০১৪-২০১৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার (০৯ জুলাই) দুপুরে উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আযুব আলী। বক্তব্য রাখেন- স্থানীয় সরকার বিভাগের কিশোরগঞ্জের উপ-পরিচালক এমদাদুল হক চৌধুরী,উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফিউল আলম, অধ্যক্ষ মোছলেহ উদ্দিন খান,ভাইস চেয়ারম্যান নুরুল আমিন পারভেজ,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা সারোয়ার,উপজেলা কৃষি অফিসার সুলতান আহম্মদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম,সাধারন সম্পাদক শাহ মাহবুবুল হক,সিদলা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন,যুব লীগ সভাপতি এম এ হালিম প্রমূখ। বাজেটে আয় ধরা হয়েছে ৫ কোটি ৯৮ লাখ টাকা ও ব্যয় ৪ কোটি ৯৮ লাখ ৮০ হাজার টাকা। বাজেট ঘোষনার সময় বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,জন প্রতিনিধি,শিক্ষক,সাংবাদিক,রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



















