ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ৪টি ইউনিয়নের মধ্যে উপজেলা পরিষদ হতে বিচ্ছিন্ন ইউনিয়ন ৪নং জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদ। চাঁপাইনবাবগঞ্জ জেলার নয় রাজশাহী বিভাগের মধ্যে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে এ ইউনিয়নটি। ভোলাহাট উপজেলার অন্যান্য ইউনিয়নের তুলনায় জামবাড়ীয়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও সমাজসেবাসহ বিভিন্ন কাজে বিশেষ অবদান রাখায় ঐ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হককে শ্রেষ্ঠ চেয়ারম্যানে ভূষিত করে স্বর্ণপদক ক্রেষ্ট ও সনদপত্র প্রদাণ করেন, ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস। গত ৬ জুলাই রাজধানী ঢাকার সেগুন চাইনিজ হোটেল এণ্ড রেষ্টুরেন্ট মিলনায়তন কক্ষে বিকাল সারে ৪টায় “মানবাধিকার স্বর্ণপদক ২০১৪” অনুষ্ঠানে বিচারপতি শিকদার মকবুল হক চেয়ারম্যান জগলুল হকের হাতে শ্রেষ্ঠ চেয়ারম্যানের স্বর্ণপদক ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য গৌরবময় কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ স্বর্ণক্রেষ্ট ও প্রশংসাপত্র তুলে দেন। এ সময় ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস’র ভারপ্রাপ্ত সভাপতি জুবায়ের আল-মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিচারপতি শিকদার মকবুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বিআরডব্লিউটিএ’র পরিচালক এমদাদুল হক। উলেখ্য, রাজশাহী বিভাগে ২টি ইউনিয়ন পরিষদকে এ ধরণের স্বর্ণপদকে ভূষিত করা হয়েছে। একটি চাঁপাইনবাবগঞ্চ জেলার ভোলাহাট উপজেলার ৪নং জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদ ও অপরটি রাজশাহীর তানোর উপজেলার ১টি ইউনিয়ন পরিষদ।



















