ads

বুধবার , ৯ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে টানা বর্ষন ও পাহাড়ী ঢলে বন্যা : ঘর-বাড়িসহ নিম্নাঞ্চল প্লাবিত

খবর টি পড়েছেন : ১৬০
নালিতাবাড়ীতে টানা বর্ষন ও পাহাড়ী ঢলে বন্যা : ঘর-বাড়িসহ নিম্নাঞ্চল প্লাবিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Nalitabari-Flood-Pic-3নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে দুই দিনের টানা বর্ষন ও পাহাড়ী ঢলে ভোগাই নদীর উপচে পড়া পানির তোড়ে নদীর ৫টি পয়েন্টে ভেঙ্গে প্রবল বেগে বিভিন্ন এলাকায় পানি ঢুকে পড়ছে। প্রবল স্রোতে নালিতাবাড়ী নাকুগাঁও চার লেনের রাস্তা ভেঙ্গে পানি প্রবাহিত হচ্ছে। পাহাড়ী ঢলের পানিতে শিমুলতলা গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়, পৌরশহরের অব্যবহৃত বাসষ্ট্যান্ড কাছে বাগানবাড়ী কেজি স্কুল পানিতে নিমজ্জিত হয়ে আশপাশের শতাধিক বাড়ীঘর সহ নিæাঞ্চল প্লাবিত হয়েছে। এ খবর লেখা পর্যন্তগুড়ি গুড়ি বৃষ্টি ও ভোগাই নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।
সূত্রে জানা গেছে, ৮ জুলাই মঙ্গলবার বিকেল ৪টায় ভোগাই নদীর পার ঘেষে ৫টি পয়েন্ট শিমুলতলা গ্রাম, পৌরশহরের উত্তরে শেষ মাথা জহুরের বাড়ীর পাশে, পৌরশহরের অবব্যবহৃত বাসষ্ট্যান্ড নদীর পাড়, নিচপাড়া ও খালভাঙ্গা এলাকায় ভোগাই নদীর পাড় ভেঙ্গে পানি প্রবাহিত হয়ে নিæাঞ্চল প্লাবিত হচ্ছে। হঠাৎ করে পার ভেঙ্গে পানি প্রবেশ করায় বিশেষ করে রোজার দিন হওয়ায় বন্যাপীড়িত মানুষগুলো, বাড়ীঘর, আসবাবপত্র, গরু, বাছুর সামলানো নিয়ে বিপর্যস্ত অবস্থায় পড়েছে। শিমুলতলা গ্রামের শিমুল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও শহরের ভোগাই নদীর পৌরশহরের অবব্যবহৃত বাসষ্ট্যান্ড কাছে বাগানবাড়ী কেজি স্কুল পানিতে নিমজ্জিত হওয়ায় স্কুল কর্তৃপক্ষ স্কুল ছুটি ঘোষনা করেছে। পানির তোড়ে নালিতাবাড়ী নাকুগাঁও চার লেনের রাস্তা ভেঙ্গে এক হাটুর উপড়ে পানি প্রবাহিত হচ্ছে। ভাঙ্গনকৃত এলাকা দিয়ে পানি বিভিন্ন জায়গায় প্রবেশ করায় বেশ কয়েকটি পুকুর তলিয়ে শতাধিক বাড়ীঘরে পানি উঠে পড়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা আইরিন বলেন, অতি বৃষ্টিতে হঠাৎ করে পানি এসে যাওয়ায় প্রাথমিক ভাবে ক্ষতির পরিমান নিরুপন করা সম্ভব হয়নি। পানি নেমে গেলে ক্ষতির পরিমানটা বুঝা যাবে। এদিকে নালিতাবাড়ী পৌরমেয়র আনোয়র হোসেনও ভাঙ্গনকৃত এলাকা পরিদর্শন করেছেন।simultola school 3

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডাক্তারশূন্য গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : অভিজ্ঞ সার্জন… পরবর্তী সংবাদ নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে জেলা প্রশাসকদের নির্দেশ

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads