ads

মঙ্গলবার , ৮ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলাহাটে ফেনসিডিলসহ আটক ২

খবর টি পড়েছেন : ১৮২
ভোলাহাটে ফেনসিডিলসহ আটক ২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: ভোলাহাটে পোল্লাডাঙ্গা বিজিবি’র একটি টহলপার্টি ৯৫ বোতল ফেন্সিডিলসহ ২জনকে আটক করার খবর পাওয়া গেছে। পোল্লাডাঙ্গা বিওপি ক্যাম্প সূত্রে জানা গেছে, বিজিবি পোল্লাডাঙ্গা কোম্পানী কমাণ্ডের নায়েক সিগন্যাল আবু হানিফের নেতৃত্বে সঙ্গিয় ফোর্স নিয়ে একটি টহলপার্টি সোমবার ভোর প্রায় সারে ৪টার দিকে উপজেলার আদাতলা গ্রামের ব্রীজ সংলগ্ন পাকা রাস্তায় ৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল বিক্রেতাদের হাতেনাতে গ্রেফতার করে। আটককৃতদের মধ্যে উপজেলার পোল্লাডাঙ্গা নামোটোলার মৃত লুৎফর রহমানের ছেলে মাসুদরানা(৩৫) ও জেকে পোল্লাডাঙ্গা ক্যাম্প সংলগ্ন লম্বাটোলা গ্রামের কাইমুদ্দিনের ছেলে শরিফুল ইসলাম(৩০)। তাদের গ্রেফতারের পর ভোলাহাট থানায় ফেন্সিডিলসহ আসামীদের সোপর্দ করা হয়েছে।

ভোলাহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Shamol Bangla Ads

ভোলাহাটে মৎস্য দপ্তরের উদ্দ্যোগে আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা সোমবার সকাল ১১টায় উপজেলা বিআরডিবি মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভায় উপজেলা মৎস্য অফিসার ওয়ালিউর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভপতি শরিফুল ইসলাম শরীফ, সাধারণ সম্পাদক আবদুল হামিদ, ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি গোলাম কবির, সাধারণ সম্পাদক তাজাম্মুল হক আরাফাত, সাংবাদিক কায়সার আহমেদ। মতবিনিময় সভায় স্থানীয় প্রকৃত জেলে ও মৎস্যচাষীদের মাঝে তাদের আইডি কার্ড এবং তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সরকারের ভুমিকার প্রতি গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার ওয়ালিউর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলেদের মধ্যে জিন্নুর রহমান, মৎস্যচাষীদের মধ্যে আব্দুল কুদ্দুস মাষ্টার, আবুহেনা মোস্তফা বিদ্যুৎ প্রমূখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চুয়াডাঙ্গায় সাপের কামড়ে শিশুর মৃত্যু পরবর্তী সংবাদ আমাদের দোয়া কেন কবুল হয় না

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads