ads

মঙ্গলবার , ৮ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অবিরাম বর্ষণ ও পাহাড়ী ঢল : শেরপুরের পাহাড়ী এলাকাসহ নিম্নাঞ্চল প্লাবিত

খবর টি পড়েছেন : ১৮৯
অবিরাম বর্ষণ ও পাহাড়ী ঢল : শেরপুরের পাহাড়ী এলাকাসহ নিম্নাঞ্চল প্লাবিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Moharoshi Nodiখোরশেদ আলম, জাহাঙ্গীর তালুকদার, শেরপুর : ক’দিনের অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে শেরপুরের পাহাড়ী এলাকাসহ নিুাঞ্চলগুলো প্লাবিত হয়ে পড়েছে। পাহাড়ী নদীগুলোতে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

Shamol Bangla Ads

জানা যায়, গত ৩/৪ দিন যাবত শেরপুরে অবিরাম বর্ষণ চলছে। ওই বর্ষণে শেরপুর সদরসহ জেলার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। একই সাথে পাহাড়ী ঢলের পানিতে সীমান্তবর্তী উপজেলা ঝিনাইগাতী ও নালিতাবাড়ীর শত শত একর জমি পানিতে তলিয়ে গেছে। এতে ওই ৩টি উপজেলার প্রায় ৫০/৬০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অবিরাম বর্ষণের পাশাপাশি স্থানীয় মহারশি, সোমেশ্বরী, কালঘোষা, ভোগাই নদীসহ বিভিন্ন নদীগুলোতে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানির তোড়ে নিচু এলাকার রাস্তা-ঘাট বিধ্বস্ত হবার পাশাপাশি বিপুল সংখ্যক পুকুর তলিয়ে গেছে। এতে মৎস্যচাষীরা ব্যাপক ক্ষয়ক্ষতির কবলে পড়েছেন। সীমান্ত অঞ্চলগুলোর সর্বত্রই রাস্তা-ঘাট জলমগ্ন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকদের বীজতলা। দূর্ভোগ বেড়েছে নিচু এলাকার পানিবন্দী মানুষের। নদ-নদীগুলোতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বজ্রপাতে ও পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু পরবর্তী সংবাদ শেরপুরে যৌতুক মামলায় যুবকের সশ্রম কারাদন্ড

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads