রাজশাহী প্রতিনিধি : ডিজিটাল পদ্ধতির চিকিৎসা ব্যবস্থায় সুবিধা বঞ্চিত দুর্গম চরবাসিরদের সস্পৃক্ত করে তাদের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে রাজশাহীর বাঘা উপজেলার চরাঞ্চলে টেলিমেডিসিন প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের উদ্বোধন কালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপি বলেন, তার সরকার স্বাস্থ্যসেবা, শিক্ষা, বিদুৎ, খাদ্য, বাসস্থান নিশ্চিত করনের লক্ষে কাজ করছে। মোবাইলে স্বাস্থ্য সেবার পাশাপাশি সরকারি সহায়তায় টেলিমেডিসিন প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। যা স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান রাখবে।
অনুষ্ঠানের সভাপতি ও সমতা নারি কল্যান সংস্থার (এসএনকেএস) নির্বাহি পরিচালক নজরুল ইসলাম স্বাগত বক্তব্য জানান, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড,টেলিমেডিসিন ওয়ার্কিং গ্র“প বাংলাদেশ ও গ্রামীণ ফোনের সহযোগিতায় এসএনকেএস প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছে। এই প্রকল্পের অধীনে উপজেলার চরাঞ্চলে ৭টি টেলিমেডিসিন সেন্টার প্রতিষ্ঠাসহ সাতজন গ্রাম্য চিকিৎসকে সাতটি ল্যাব প্রদান করা হয়েছে এবং সকল ডাক্তার ও সহকারিদের প্রশিক্ষন দেওয়া হয়েছে। এর মাধ্যমে রোগীর বর্ননা ও ছবিসহ প্রকল্পের বিশেষজ্ঞ চিকিৎসকের নিকট পাঠানোর পর তিনি রোগের ব্যবস্থাপত্র পাঠিয়ে দিবেন। বিশেষ প্রয়োজন ছাড়া বিশেসজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন হবেনা।

সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের চেয়ারম্যান নূরল ইসলাম ঠান্ডু,কসসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর কান্ট্রি ডিরেক্টর একেএম মুসা,বাঘা পৌর মেয়র আক্কাছ আলী, উপজেলা নির্বাহি অফিসার বাদল চন্দ্র হালদার,ডাক্তার নূরল ইসলাম, গ্রামীন ফোনের রিজিওনাল সেলস, মোঃ ইমতিয়াজ,সহকারি কমিশনার ভূমি তোফায়েল হোসেন। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আজিজুল আযম,সহকারি শিক্ষা অফিসার রফিকুল ইসলাম প্রমুখ।



















