মাফুজা আফরিন মনি ,কালীগঞ্জ (গাজীপুর) : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন রবিবার দুপুরে বাগদী উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম আলী আহম্মেদ এর সভাপতিত্বে প্রথম অধিবেশনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূইয়া। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক খগেন্দ্র চন্দ্র দেবনাথ, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবিএম আমজাদ হোসেন, নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সিরাজ মোড়ল, ছাত্র লীগ নেতা এহসানুল হক নাজিম প্রমূখ। দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলের ভোটের মাধ্যমে এস এম আলী আহম্মেদ সভাপতি ও রেজাউল করিম সিকদার সাধারণ সম্পাদক পদে পূনরায় নির্বাচিত হয়েছে।



















