ads

শুক্রবার , ৪ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজীবপুর সোনালী ব্যাংকে হায়দার আলীর ঘুষ বাণিজ্য

খবর টি পড়েছেন : ১৮৫
রাজীবপুর সোনালী ব্যাংকে হায়দার আলীর ঘুষ বাণিজ্য
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : সোনালী ব্যাংক লিমিটেড কুড়িগ্রামের রাজীবপুর শাখায় কর্মরত জুনিয়র অফিসার হায়দার আলীর কাছে জিম্মি হয়েছে ব্যাংকের গ্রাহকরা। বিশেষ করে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজের শিক্ষকদের নানা ভাবে হয়রানি ও ঘুষ গ্রহণ করা হয়ে থাকে। সরকারি নিয়ম অনুসারে শিক্ষক স্কুল কলেজের শিক্ষকরা ভোগ্যপন্য (কনজুমার), পল্লী ঋণ ও কৃষকদেরকে মাঝে কৃষি ঋণ বিতরণের সরকারিভাবে নিয়ম রয়েছে। কিন্তু রাজীবপুর সোনালী ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা ওইসব ঋণ বিতরণ করে মোটা অংকের টাকা ঘুষ গ্রহণ করে। ব্যাংক থেকে যে কোনো ধরণের ঋণ নিতে হলে আগে যেতে হবে ওই জুনিয়র অফিসারের কাছে। তার কাছে যাওয়া মানে ঋণের পরিমান ও ঘুষের পরিমান ঠিক দরদাম করা। তার অনুমতি ছাড়া ব্যাংকের কোনো ঋণই পাশ হয় না। এ অভিযোগ অসংখ্য গ্রাহকের।

Shamol Bangla Ads

অভিযোগ পাওয়া গেছে, ব্যাংক থেকে ঋণ নিতে হলে শতকরা ১০ টাকা হারে ঘুষ দিতে হবে। আর ওই পরিমাণ ঘুষ না দিলে তাকে ঋণও দেওয়া হয় না। অর্থ্যাৎ রাজীবপুর সোনালী ব্যাংক শাখা অফিস ঘুষের স্বর্গ রাজ্যে পরিনত হয়েছে। এ ব্যাংক থেকে গ্রাহকরা কোনো ধরণের সেবা পায় না। ব্যাংকের কর্মকর্তা কর্মচারীও রুঢ় আচরণ করে থাকে। অনিয়ম আর দুর্নীতির প্রতিবাদ করলে ব্যাংক থেকে গ্রাহককে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। দেওয়া ব্যাংক ডাকাতির হুমকি। এ রকম অভিযোগ প্রায় সব গ্রাহকরাই করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মাধ্যমিক স্কুল শিক্ষক অভিযোগ করে বলেন, ‘আমি ব্যাংক থেকে এক লাখ টাকা ঋণ গ্রহন করেছি। সেখানে ঘুষ বাবদ ১৫ হাজার টাকা কেটে নিয়েছে জুনিয়র অফিসার হায়দার আলী। এনিয়ে ব্যাংকে হায়দার আলীর সঙ্গে আমার অনেক বাগ বিতন্ডা হয়েছে। কিন্তু ব্যাংকের ম্যানেজার কোনো ব্যবস্থাই নেয়নি। বরং ওই হায়দার আলীর পক্ষ অবলম্বন করেছে।’ আরেক প্রাথমিক শিক্ষিক জানান, সেও এক লাখ টাকা পল্লী ঋণ গ্রহন করেছে। তার মধ্যে ২০ হাজার টাকা কেটে রেখে ৮০ হাজার টাকা দিয়েছে ওই হায়দার আলী।

Shamol Bangla Ads

নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাংকের একজন জানান, হায়দার আলী জুনিয়র অফিসার হলে কি হবে। তার দাপটে অন্য সবাই অসহায়। তার বাড়ি রাজীবপুরে। কিছুদিন আগে তাকে নকলা বদলি করা হয়েছিল। অল্পদিনেই সে আবার রাজীবপুরে এসেছে। চলতি বছরের জানুয়ারী মাসে যোগদান করেই নেমে পড়েছে ঘুষ দুর্নীতিতে। গ্রাহকরা হায়দার আলীর সীমাহীন দুর্নীতির তদন্ত দাবি করেছে।

মিয়াচান নামের এক গ্রাহক অভিযোগ করে বলেন, গত ২২ মে আমি সোনালী ব্যাংক লিমিটেড নগরভবন শাখা, ঢাকা। শরীফ হোসেন-২০১৬২২ নামে ২৫ হাজার টাকার একটা টিটি করি যার টিসিএলনং-০০২২১১। আমি ব্যাংক থেকে চলে আসার পর টিটি খানা বাতিল করে ওই টাকা ব্যাংকের এক দালাল আত্মসাৎ করে। এ বিষয়ে আমি ব্যাংক ম্যানেজারের কাছে বার বার অভিযোগ করার পরও কোনো ব্যবস্থা নেয়নি। উল্টা ওই দালালের সঙ্গে আতাত করে টাকার ভাগ নিয়েছে ম্যানেজার। তিনি অভিযোগ করেন, ব্যাংককে ঘিরে কিছু দলাল তাদের অবৈধ কর্মকান্ড করছে। ওই সব দালালের নামে লাখ লাখ টাকার সিসি ঋণ দেওয়া হয়েছে। যা তদন্ত করলেই বেরিয়ে আসবে আসল চেহারা।

অনিয়ম দুর্নীতি প্রসঙ্গে জানতে চাইলে হায়দার আলী তা অস্বীকার করে বলেন, ‘আমি এখন লোন সেকশন দেখি না। তাই ঘুষ গ্রহণও করি না।’ ব্যাংকের ম্যানেজার আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘আমার কাছে কেউ অভিযোগ করেনি।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ বেগুন এখন বেগুনামৃত পরবর্তী সংবাদ ২০ রোজার আগে পোশাক শ্রমিকদের বেতন ও বোনাস…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads