ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের আয়োজনে মাসব্যাপী কৃষি-শিল্প-বাণিজ্য মেলা বৃহষ্পতিবার থেকে শুরু হয়েছে । বৃহষ্পতিবার বিকালে সার্কিট হাউস সংলগ্ন ট্রাফিক পুলিশ অফিস চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস ।

চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মূকশ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার ফয়সল মাহমুদ, চেম্বার সহ-সভাপতি মুরাদ হোসেন এবং কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ভূপেশ কুমার মন্ডল ।
মেলায় ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত ব্যবসায়ীরা ৫০টি স্টল দিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরগাঁওসহ বিভিন্ন এলাকা থেকে আগত সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন ।



















