শেরপুর প্রতিনিধি : এক অসহায় বিধবার পাশে দাড়ালেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। মমতার হাত বাড়িয়ে দিয়ে ৫০ হাজার টাকার চেক প্রদান করলেন মরণব্যধী ক্যান্সারে আক্রান্ত বিধবা মালা বর্মণের চিকিত্সার জন্য। ২ জুলাই বুধবার দুপুরে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা আইরিনের অফিসে মালা রানী বর্মণের (৫৫) হাতে সমাজ কল্যাণ মন্ত্রনালয় থেকে প্রাপ্ত অনুদানের চেক প্রদান করেন শেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মুখলেছুর রহমান রিপন, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান আসমত আরা আসমা এবং রাজনৈতিক ব্যক্তি, সরকারী কর্মকর্তা, সাংবাদিকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।



















