ads

বুধবার , ২ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাণীশংকৈলে হিন্দু সম্প্রদায়ের শ্মশানভূমি অবৈধ দখল

খবর টি পড়েছেন : ১৯৭
রাণীশংকৈলে হিন্দু সম্প্রদায়ের শ্মশানভূমি অবৈধ দখল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি : ঠাকুরগাওয়ের রাণীশংকৈল বাজে বকসা গ্রামে রাণীদিঘিতে হিন্দুদের শ্মশ্বানভূমিতে আমিরুল ইসলাম বুধুর ছেলে রেজাউল করিম বাংরু’র মদদে মোকসেদ ও শাহিন অবৈধভাবে ঘরবাড়ি তৈরী করে। এতে হিন্দু সম্প্রদায় তাদের নিষেধ করলে তারা কর্নপাত না করেই স্থাপনা তুলে ফেলে। 

Shamol Bangla Ads

জানা যায়, রেজাউল করিম বাংরু একই গ্রামের মোকসেদের কাছ থেকে ১৫ হাজার ও শাহীনের কাছ থেকে ১২ হাজার টাকা নিয়ে বাজে বকসা মৌজার ৫৯ জেএলনং, দাগ নং ৩০৩৩, খাস খতিয়ান -১, পরিমান ২.৭২ একর জমির মধ্যে অবস্থিত হিন্দু সম্প্রদায়ের শ্মশ্বানভূমিতে তাদের ঘর নির্মান করে।
হিন্দু সম্প্রদায়ের পক্ষে দিনেশ রায় ও দিমাসু বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে রাণীশংকৈল থানা পুলিশ সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পান। উল্লেখ্য বাংরু রেজাউল খড়ের ঘরে আগুন ধরিয়ে এলাকাবাসিকে ফাঁসানোর মতলবে খড়ে কেরোসিন ঢালে এমন সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়।

দির্ঘদিন থেকে উক্ত সম্পত্তির দক্ষিণ পাড় শ্মশ্বান ও উত্তরপাড় ধামের পুজা স্থল হিসেবে যুগ যুগ ধরে ব্যবহার করে আসছে হিন্দু সম্প্রদায়। পূর্ব পাড়ে গুচ্ছ গ্রাম ও দক্ষিণে মুসলমান সম্প্রদায়ের গুচ্ছগ্রাম রয়েছে বলে সরেজমিনে প্রতিয়মান হয়।

রাণীশংকৈলে জাতীয় মত্স্য সপ্তাহ পালিত

Shamol Bangla Ads

ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে ২ জুলাই জাতীয় মত্স্য সপ্তাহ পালন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বর্ণ্যঢ্য র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলামের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আইনুল হক মাষ্টার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা মত্স্য কর্মকর্তা আঃ জলিল।

আরো বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, মত্স্য চাষী আঃ হাকিম প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নরসিংদীতে ৭ হাজার টাকায় একটি ইলিশ পরবর্তী সংবাদ ভাণ্ডারিয়ায় মত্স্য সপ্তাহ পালিত

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads