ads

মঙ্গলবার , ১ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিল-২০১৪ সংসদে পাস

খবর টি পড়েছেন : ২৩৭
সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিল-২০১৪ সংসদে পাস
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

bd-parliamentশ্যামলবাংলা ডেস্ক : অবশেষে জাতীয় সংসদে পাস হলো সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিল ২০১৪। ১ জুলাই মঙ্গলবার এ সংক্রান্ত বিলটি সংসদে পাসের প্রস্তাব করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। পরে স্বতন্ত্র সদস্য রুস্তম আলী ফরাজীর একটি সংশোধনী গ্রহণ করে বিলটি কণ্ঠভোটে পাস হয়। এতে অসুস্থ, অস্বচ্ছল, আহত সাংবাদিক ও নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের নিয়মিতভাবে ভাতা বা অনুদান দেওয়ার জন্য স্থায়ী প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের প্রস্তাব রাখা হয়েছে।
২ এপ্রিল বিলটি সংসদে উত্থাপন করেন তথ্যমন্ত্রী। পরে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে এটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়া হয়। বিলে তথ্যমন্ত্রীকে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান করে ১৩ সদস্যের ট্রাস্টি বোর্ড গঠনের বিধান রাখা হয়েছে। বোর্ডে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন মনোনীত ২ জন এবং সরকার মনোনীত ৩ জন সাংবাদিক প্রতিনিধি রাখা হয়েছে।
বিলে সাংবাদিকের সংজ্ঞায় বলা হয়েছে, ‘সাংবাদিক অর্থ কোন ব্যক্তি যিনি একজন সার্বক্ষণিক সাংবাদিক এবং যিনি প্রিন্ট অথবা ইলেক্ট্রনিক মিডিয়ায় কাজে নিয়োজিত আছেন এবং কোন সম্পাদক, সম্পাদকীয় লেখক, সংবাদ সম্পাদক, উপ-সম্পাদক, ফিচার লেখক, রিপোর্টার, সংবাদদাতা, কপি টেস্টার, কার্টুনিস্ট, সংবাদ চিত্রগ্রাহক, ক্যালিগ্রাফিস্ট এবং প্র“ফ রিডারও এর অন্তর্ভুক্ত হবে।’
বিলে সাংবাদিকদের মেধাবী সন্তানদের শিক্ষার জন্য এককালীন মঞ্জুরী, বৃত্তি বা স্কাইপেন্ড দেওয়ার বিধানও রাখা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় মুখী কচু আবাদে কৃষকের মুখে হাসি পরবর্তী সংবাদ আমতলীতে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads