স্টাফ রির্পোটার : সারাদেশের ন্যায় বেতন স্কেল সমন্বয়ের দাবীতে শেরপুরের শ্রীবরদীতে তৃতীয় শ্রেণীর কর্মচারীরা কর্মবিরতি পালন করেছে। ১ জুলাই মঙ্গলবার সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করে উপজেলা পরিষদের তৃতীয় শ্রেণীর কর্মচারীরা।

উপজেলা তৃতীয় শ্রেণীর কর্মচারী সংগ্রাম পরিষদে সভাপতি ফরিদুজ্জামান জানান, কেন্দ্রীয় কর্মসূচীর ন্যায় আমাদের উপজেলা পরিষদের তৃতীয় শ্রেণীর কর্মচারীরা ওই কর্মসূচি গ্রহণ করে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আগামী দিনেও কেন্দ্রের নির্দেশ মোতাবেক এখানে সকল কর্মসূচি পালন করা হবে।



















