চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারী উপজেলার ৪নং শিবপুর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা করা হয়েছে। সম্প্রতি শিবপুর ইউনিয়ন সভাকক্ষে ইউপি চেয়ারম্যান মোঃ তোতা মিয়া মোল্লা ২০১৪-২০১৫ অর্থ বছরের জন্য মোট আয় ধরা হয়েছে ৪২ লাখ ৮৯ হাজার ৫শ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৪২ লাখ ৮৯ হাজার ৫শ টাকা। এ বাজেটে কোন উদবৃত্ত টাকা দেখানো হয় নাই। বাজেট অনুষ্ঠানে চেয়ারম্যান মোঃ তোতা মিয়ার সভাপতিত্বে চেয়ারম্যান এ বাজেট ঘোষণা করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য সূর্য্য বেগম, মনোয়ারা বেগম, নাসরিনা জামান, তাপস কুমার বিশ্বাস, বিনয় কৃষ্ণ বাড়ৈ, আতিয়ার রহমান, ইমদাদ মোল্লা, শাহাজান শিকদার, লিটন মোল্লা, নুর মিয়া শেখ, ইব্রাহীম মীর, শেখ নোয়াব আলী। গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, দুুদু মিয়া, নরোত্তম বিশ্বাস, কামরুল ইসলাম, ফারুক শেখ, মহিলা সমাজ কর্মী দিপালী ইসলাম, ইউপি সচিব ইরাবতী মজুমদার প্রমূখ।



















