তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লার দাউদকান্দিতে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক রাজ মিস্ত্রীর মৃত্যু হয়েছে। ১ জুলাই মঙ্গলবার সকাল ১১ টায় দাউদকাান্দি পৌর সভার তুজারভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, তুজারভাঙ্গা গ্রামের হাজী আঃ হালিম মুন্সীর বাড়ির ছাদের রড বাধাই কাজের সময় বিদ্যুতের তারে জড়িয়ে রাজ মিস্ত্রী বাবলু মিয়া (২২) মারা যায়। সে ভোলা জেলার শশীভূষন থানার রসুলপুর গ্রামের জাকির হোসেনের পুত্র। দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার মোঃ সাজেদুল ইসলাম জানান, বিষয়টি পুলিশ অবগত রয়েছে।
কুমিল্লায় সুমু হত্যা মামলার প্রধান আসামি রাসেলের অস্ত্র উদ্ধার

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লা সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের ভাতিজা আহসান হাবিব সুমু হত্যা মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা সালেহ আহমেদ রাসেলের অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে কুমিল্লা মহানগরীর রাণীরদিঘি পাড়ের ফুলার হোস্টেল থেকে দুই রাউন্ড গুলিসহ ৩৮ বোরের বিদেশি রিভলবারটি উদ্ধার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা কুমিল্লা কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই ফিরোজ হোসেন জানান, সুমু হত্যার ঘটনায় ২৩ জুন রাসেল, সাইফুল ও শওকতের আবারো সাত দিন করে রিমান্ড আবেদন করা হয়। আদালত শুধু রাসেলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ ছাড়া, ওই ঘটনায় ১৯ জুন গ্রেফতার করা ভিক্টোরিয়া কলেজের ছাত্র জুনায়েদ ও মিজানের ১০ দিন করে রিমান্ড চাইলে আদালত তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করে। রাসেলসহ তিনজনকে ২৯ জুন রিমান্ডে নেয় পুলিশ। গতকাল সোমবার রিমান্ডের দ্বিতীয় দিন রাসেলের স্বীকারোক্তি অনুযায়ী ফুলার হোস্টেল থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ অন্য অস্ত্রগুলোও উদ্ধারের চেষ্টা করছে।
উল্লেখ্য, ২৯ মে দুপুরে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় ভর্তিবাণিজ্যকে কেন্দ্র করে কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রলীগের সাবেক ভিপি জহিরুল ইসলাম রিন্টু ও ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ রাসেল গ্র“পের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে রাসেল গ্র“পের কর্মীরা ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন মুন্সেফবাড়ি এলাকার একটি বাড়িতে ঢুকে রিন্টু গ্র“পের এক কর্মীকে গুলির চেষ্টা করলে বাধা দেয় প্রতিবেশী সুমু। এ সময় রাসেলের কর্মীরা সুমুকে গুলি করে।
এ ঘটনায় নিহতের বড় ভাই হাবিবুস সায়েরীন বাদী হয়ে রাসেলকে প্রধান আসামি করে ছাত্রলীগের ৪০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।



















