শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুন সোমবার শ্রীবরদী সরকারি কলেজ মাঠে ওই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

এতে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বিলভরট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়েছে ভারুয়া নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে ভেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়েছে মাটিফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এ উপলক্ষ্যে উপজেলা শিক্ষা কর্মকর্তা অরুনা বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম।



















