নুর মোহাম্মদ, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : রহনপুর পৌরসভার ২০১৪-১৫ অর্থ বছরের ১৮ কোটি ২০ হাজার ৭৮৭ টাকার বাজেট গত রবিবার পৌর কার্যালয়ে ঘোষনা করেন রহনপুর পৌর মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস। বাজেটে রাজস্ব খাত থেকে ৩ কোটি ৫১ লক্ষ ৫১ হাজার ৮৪২ টাকা আয়, উন্নয়ন খাত থেকে আয় ধরা হয় ১৪ কোটি ৪৮ লক্ষ ৬৮ হাজার ৯৪৫ টাকা। এবং রাজস্ব-উন্নয়ন খাত থেকে ব্যয় ১৭ কোটি ৬০ লক্ষ ১৮ হাজার ২২৬ টাকা। বাজেট ঘোষনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রহনপুর শিল্প ও বনিক সমিতির সভাপতি সৈয়দ ফারুক হোসেন, রহনপুর আম আড়ৎদার সমবায় সমিতির সম্পাদক মতিউর রহমান খান, পৌরসভার ভারপ্রাপ্ত সচিব রওনাক-ই-খোদা,হিসাব রক্ষক আফজাল হোসেন, সকল কাউন্সিলরবৃন্দ সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।



















