ads

সোমবার , ৩০ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আত্রাইয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৮২
আত্রাইয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

নওগাঁ প্রতিনিধি : থানা ইনচার্জকে নিদ্দেশ দেন এবং বলেন মাদক সংক্রান্ত বিষযে কোন আপোষ নেই পুলিশ-ই জনতা- জনতা-ই পুলিশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে ওপেন হাউজডে অনুষ্টিত হয়েছে। গত শনিবার সকাল ১১টায় বাংলাদেশ পুলিশ আত্রাই থানা ,নওগাঁর উদ্যোগে আত্রাই কমিউনিটি সেড প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আত্রাই থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুর লতিফ খাঁন।উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহফুজ আফজাল সহকারী পুলিশ সুপার,নওগাঁ সদর সার্কেল ,নওগাঁ। সভায় অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন আত্রাই থানা আওয়ামী লীগের সভাপতি শ্রী নিপেন্দ্র নাথ দত্ত দুলাল , সাংবাদিক একেএম কামাল উদ্দিন টগর,বিশা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান মোল্লা, ভোঁপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল জলির চকলেট, আত্রাই থানা তদন্ত ওসি শাহিন ,এসআই আব্দুর রাজ্জাক,এস,আই আফজাল হোসেন,এ এস আই মাহফুজ, এএসআই রাজ্জাক, সাবেক ইউপি সদস্য স্বপন কুমার,সাবেক ইউপি সদস্যা মেরিনা বেগম, ভোঁপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো ঃ কাসেম আলী, মোঃ গায়ের আলী উপি সদস্য সাইদুর রহমান,বিশিষ্ট বীজ ব্যবসায়ী মকলেছুর রহমান ভুট্টু প্রমুখ। সভায় বিভিন্ন বক্তার বক্তব্যে আত্রাই থানার আইন –শৃঙ্খলার অবস্থা ভাল কথা স্বীকার করলেও আত্রাইয়ে মাদক , হিরোইন ,ফেনসিডিল ব্যবসায়ী ও সেবন কারীদে গ্রেফতার সহ কঠোর হস্তে দমন ,বাল্য বিবাহ, এলাকার বখাটে ছেলেদের কতৃর্ক স্কুল গামী মেয়েদের ইফটিজিং বিষয়ে নজর ও বখাটেদের আইনের দ্বারা দমন বিষয়ে জোর দাবী উঠে। এ বিষয়ে প্রধান অতিথি উপস্থিত সদস্য গনকে উপরোল্লেখিত বিষয়ে ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন এবং মাদক বিষয়ে তাৎক্ষনিকভাবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহনেরজন্য আত্রাই

Shamol Bangla Ads

আত্রাই থানা অফিসার ইনচার্জ কে মাদক সেবন ও ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।

উপজেলা পর্যায়ে ‘নারী উন্নয়ন ফোরাম ’ গঠন বিষয়ক কর্মশালা

নওগাঁর আত্রাইয়ে উপজেলা পর্যায়ে ‘নারী উন্নয়ন ফোরাম’ গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বোরবার উপজেলা পরিষদ সভাকক্ষে সকাল ১১টায় উপজেলা প্রশাসন আত্রাই,নওগাঁ আয়োজিত এবং সার্বিক সহযোগীতায় ইউজেডজিপি স্থানীয় সরকার বিভাগ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হেমন্ত হেনরী কুবি। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমিনুল ইসলাম পরিচালক,স্থানীয় সরকার রাজশাহী বিভাগ,রাজশাহী , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নজরুল ইসলাম ,উপ- পরিচালক স্থানীয় সরকার ,নওগাঁ । সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও আত্রাই উপজেলা নবগঠিত নারী ফোরামের সভাপতি মমতাজ বেগম, উপজেলা নির্বাচন অফিসার রুহুল আমিন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রী পঙ্কজ কুমার দাশ, সাংবাদিক একেএম কামাল উদ্দিন টগর, ভোঁপাড়া ইউপি সদস্যা শেফালী বেগম,জান্নাতুন ফেরদৌস,হাটকালু পাড়া ইউপি সদস্যা ইসমেতারা, পাঁচুপুর ইউপি সদস্যা তোসলিমা বেগম আলো, কালীকাপুর ইউপি সদস্যা অঞ্জনা রানী, মনিয়ারী ইউপি সদস্যা পিয়ারা বেগম প্রমুখ। আলোচনা সভার পূর্বেই আত্রাই উপজেলার ০৮ টি ইউনিয়ন পরিষদের মহিলা ২৪ জন মহিলা সদস্যাদের মতামতের ভিত্তিতে পদাধিকার বলে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগমকে সভাপতি , জান্নাতুন ফেরদৌস সহ-সভাপতি , ইসমেতারা সাধারণ সম্পাদক,পিয়ারা বেগমকে কোষাধ্যক্ষ নিযুক্ত করে ১১ সদস্য বিশিষ্ট একটি উপজেলা নারী উন্নয়ন ফোরাম গঠন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বালিয়াডাঙ্গী সীমান্ত দিয়ে গরুর সাথে অবাধে আসছে মাদক পরবর্তী সংবাদ আধুনিকতার ছোঁয়ায় প্লাস্টিক সামগ্রীর বাজার দখল : মেহেরপুরের…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads