ads

রবিবার , ২৯ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২৫৫
শেরপুরে গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Sherpur-2স্টাফ রিপোর্টার : শেরপুরে সদর উপজেলা পরিষদের আয়োজনে গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুন শনিবার শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে দিনব্যাপী এ গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত হয়। এসব গ্রামীণ ধেলাধুলার মধ্যে ছিলো-হা-ডু-ডু, দাঁড়িয়াবান্ধা, মোরগ লড়াই, তৈলাক্ত বাঁশ বেয়ে ওপরে ওঠা, বউচি, কানামাছি ও দঁড়ি লাফ। শিক্ষার্থী এবং সাধারন মানুষ এসব খেলায় অংশগ্রহণ ও উপভোগ করে নির্মল আনন্দ লাভ করেন।
খেলা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর ইউএনও আইরীন ফারজানা। অন্যান্যের মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা শামীমা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক হাকিম বাবুল প্রমুখ বক্তব্য রাখেন। এসময় জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মানিক দত্ত, কোষাধ্যক্ষ খোরশেদ আলম, রেফারী মজিবর রহমান, মনিরুজ্জামান মনির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চুয়াডাঙ্গায় ৩টি ভারতীয় পিস্তলসহ ৩ জন আটক পরবর্তী সংবাদ ঝালকাঠিতে রমজানের পবিত্রতা রক্ষার্থে র‌্যালি ও সমাবেশ

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads