ads

রবিবার , ২৯ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রথযাত্রা উত্সবে কুমিল্লায় লাখো ভক্তের পদচারণায় মূখরিত জগন্নাথদেবের মন্দির

খবর টি পড়েছেন : ১৯৫
রথযাত্রা উত্সবে কুমিল্লায় লাখো ভক্তের পদচারণায় মূখরিত জগন্নাথদেবের মন্দির
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Rath=3তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : ২৯জুন রবিবার সারাদেশের ন্যায় ঐতিহ্যবাহী কুমিল্লার জগন্নাথবাড়ীতে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) কুমিল্লার আয়োজনে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। সনাতন ধর্মের সব বয়সের লাখো ভক্ত রথের রশি ধরে টেনে শ্রী শ্রী জগন্নাথ-বলদেব-সুভদ্রা দেবীকে জগন্নাথবাড়ী থেকে গুন্ডিচা মন্দিরে নিয়ে আসেন। এদিন রথের শীর্ষে দেবতাদের মূর্তি উঠিয়ে রথটানা হয়। সনাতন ধর্মের পুরুষেরা শঙ্খ, ঘণ্টা, কাঁসা, ঢাক, ঢোল বাজিয়ে পরিবেশ মুখর করে তোলেন। আর নারীরা উলুধ্বনির মাধ্যমে রথ টানায় শামিল হন। সনাতন ধর্মের লোকজন ছাড়াও ধর্ম-বর্ণ-নির্বিশেষে রথ দেখতে সড়কের দুপাশে জড়ো হন লাখো মানুষ। এ সময় দর্শনার্থীদের দিকে রথ থেকে ছুড়ে দেওয়া হয় কলা আর খৈ। রথযাত্রা উপলক্ষে জগন্নাথবাড়ীতে বিভিন্ন হস্তশিল্প, মৃৎশিল্প, পোশাক, ব্যাগ, বেত, কাসা ও পিতলের জিনিসপত্র, চুড়ি এবং নানান রকমের খেলনা, মিষ্টিজাতীয় খাবারের সমারোহ ঘটে।
বিকেল ৩টায় ধর্মসভায় কুমিল্লার ইসকন জগন্নাথদেবের মন্দির উন্নয়ন, উৎসব ও প্রচার কমিটি’র সভাপতি অ্যাড. কিরণময় দত্ত (ঝুনু)’র সভাপতিত্বে ও কুমিল্লার বিশিষ্ট গাইনী বিশেষজ্ঞ ডা: মলিনা রাণী কুন্ডু ও শ্যামল ভট্টাচার্য্যরে সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন- কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার ভৌমিক। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সফিক শিকদার, জগন্নাথদেবের মন্দির এর টি, এম, সি চেয়ারম্যান সদাশিব সিংহ দাস ব্রহ্মচারী, মহানগর যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মাহামুদ সহিদ, বিশিষ্ট্য সমাজসেবক চঞ্চল কুমার ঘোষ প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন- শ্রী উদ্ধবানন্দ দাস ও শুভেচ্ছা বক্তব্য রাখেন- এড. সুভাষ বিশ্বাস, নারীনেত্রী পাপড়ী বোস এবং ধন্যবাদ জ্ঞাপন করেন- যুগ্ম সাধারণ সম্পাদক প্রেমানন্দ সাহা। ধর্মসভা শেষে শ্রী শ্রী জগন্নাথ-বলদেব-সুভদ্রাদেবীর পৃথক পৃথক রথারোহন ও রথযাত্রার শুভ উদ্বোধন করেন- সঞ্জয় কুমার ভৌমিক, সফিক শিকদারসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এর আগে দুপুর ২টায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) কুমিল্লার আয়োজনে নগরীর রাজরাজেশ্বরী কালীবাড়ী হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে রাজগঞ্জ, ছাতিপট্টি, ছকবাজার হয়ে জগন্নাথদেবের মন্দিরে এসে শেষ হয়।
দিনব্যাপী অনুষ্ঠানসূচির মধ্যে ছিল ভজন কীর্তন, বাউল সংগীত ও পদাবলী কীর্তন, আগত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ, ভক্ত সমাবেশ ও র‌্যালী, শ্রী মদ্ভগবদগীতা পাঠ, ধর্মসভা, রথারোহন, সন্ধ্যা আরতি, ভজন কীর্তন ও আরতি কীর্তন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাসাইল উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পরবর্তী সংবাদ শেরপুর যুব প্রশিক্ষণ কেন্দ্রের সমন্বিত কৃষি প্রশিক্ষণার্থীদের সমাপনী…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads