মোহাম্মদ আলী জুয়েল, পূর্বধলা (নেত্রকোনা) : বাংলাদেশ শিক্ষক সমিতি নেত্রকোনার পূর্বধলা উপজেলা শাখার এড্হক কমিটি গঠন করা হয়েছে। এতে উপজেলার সাধুপাড়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল খালেককে সভাপতি ও খলিশাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারি শিক্ষক বিকাশ চন্দ্র সরকারকে সম্পাদক করা হয়েছে। গত বৃহস্পতিবার নেত্রকোনা জেলা শিক্ষক সমিতি ২১ সদস্য বিশিষ্ট উপজেলা শিক্ষক সমিতির এডহক কমিটির অনুমোদন দিয়েছে।
সমিতি সূত্রে জানা গেছে, আগামী ছয় মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির সদস্যরা হলেন, আশরাফ উদ্দিন খান, মনোরঞ্জন দাস, আব্দুল কদ্দুছ, নিজাম উদ্দিন, লুৎফুর রহমান খন্দকার, মজিবুর রহমান, বেলায়েত হোসেন, আবু ছাইদ খোকন, আবুল কাশেম, ফরিদ আহম্মেদ বাবুল, আবু রায়হান, আবু বকর সিদ্দিক, নুরে আলম সিদ্দিকী, আব্দুল গণি, হাবিবুর রহমান, আজাহারুল ইসলাম, দয়াল চন্দ্র দে, আনোয়ারুল ইসলাম ও আবুল কাশেম মন্ডল।

পূর্বধলায় ছাত্রলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
মোহাম্মদ আলী জুয়েল, পূর্বধলা (নেত্রকোনা) : নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শনিবার বিকেলে ছাত্রলীগের দলীয় কার্যালয়ে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম মন্ডল মনির সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহমেদ রনি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশ ছাত্রলীগ এমন একটি সংগঠন যা বঙ্গবন্ধুর আর্দশ বুকে ধারন করে জীবন বাজি রাখা যায়। এই সংগঠনটি জননেত্রীর শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় জন কল্যানে কাজ করার সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। তিনি আরও বলেন জামায়াত-বিএনপির সকল অপকর্মের জবাব দেওয়ার নাম ছাত্রলীগ। তাই নতুন প্রজন্মের বন্ধুদের বঙ্গবন্ধুর আর্দশকে বুকে নিয়ে জন নেত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষে কাজ করার আহবান জানান তিনি। নব গঠিত ছাত্রলীগের কমিটি গঠনের প্রায় সাত মাস পর এই প্রথম উপজেলা ছাত্রলীগের সভাপতির অনুপস্থিতে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন খোকনের অনুপস্থিতির কথা জানিয়ে গ্রুপিং রাজনীতির কারন দর্শীয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক এক ছাত্রলীগ নেতা জানান কেন্দ্রীয় নেতার নির্দেশ ছাড়া সমাবেশে যাওয়া যাবেনা । এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক খুরশেদুল আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক নুরুল আমীন খান পাঠান সৌকত, জেলা ছাত্রলীগের উপ-সম্পাদক সুমিত ভদ্র রকি, সম্পাদক মন্ডলীর সদস্য কামরুল হাসান আপেল প্রমুখ।



















