পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া-তাহেরপুর সড়কটি ছোট বড় খানা খন্দকের কারনে চলাচলের পথচারীরা দুর্ভোগ পোহাচ্ছে। সামান্য বৃষ্টি হলে ডুবো গর্তের কারনে যান চলাচলা বিঘœ ঘটছে।

পুঠিয়া থেকে ১৮কিঃমিঃ দুই লেনের দীর্ঘ এই পিচ ঢালা সড়কটি খুবই জনগুরুত্বপূর্ন। সড়কটির উত্তর মাথায় বিখ্যাত তাহেরপুর হাট। প্রতিদিন সড়ক দিয়ে চলে শত শত ভারী মটরযান। বর্তমানে রাস্তাটি পুঠিয়া থেকে ৩কিঃমিঃ উত্তরে গন্ডগোহালী নামক স্থানে একটি বড় ডুবো গর্তের কারনে যানবাহন চলাচল ঝুকিপূর্ন হয়ে পড়েছে। রবিবার দুপুরে রাস্তা বেয়ে যেতেই পথচারীদের সর্তক করতে সড়কের মাঝ খানে একটি কলা গাছ লাগানো দেখা যায়। গন্ডগোহালী গ্রামের মোহন আলীর ১০ বছর বয়সী ছেলে সিয়াম আলী কলাগাছটি লাগিয়ে পথচারীদের সর্তক করে দিয়েছে বলে গ্রামবাসীরা জানান। চলাচলে এমন দৃশ্য নজরে আসলেও কর্তৃপক্ষের নজর কাড়েনি। ২০০৮ সালে সর্বশেষ রাস্তাটির সংস্কার কাজ করা হয়। রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারার দৃষ্টি আর্কষন করলে জানান, বরাদ্দ পেলেই পুঠিয়া-তাহেরপুর সড়কটির সংস্কার কাজ শুরু হবে।



















