কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ মহিলা কলেজে ভর্তিকৃত এ বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ সহ কৃতি শিক্ষার্থীদেরকে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে সংবর্ধনা প্রদান এবং নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের প্রথম ক্লাস উদ্বোধন উপলক্ষে শনিবার দুপুরে কলেজের হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
কলেজের অধ্যক্ষ নাজমুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- কলেজ পরিচালনা কমিটির সদস্য মো. মুজিবুর রহমান, মসলিন কটন মিল্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাস, চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. রেনুকা ইয়াসমিন, বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. মাহবুবা বেগম, দক্ষিন রাজনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবজাল হোসেন, দাউদপুর পুটিনা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সায়েদুল ইসলাম প্রমূখ। পরে কলেজের শিক্ষার্থী বৃষ্টি রায় ও সাদিয়া আক্তারের যৌথ পরিচালনায় শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।



















