ads

বৃহস্পতিবার , ২৬ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হোসেনপুরে ভুট্টার বাম্পার ফলন : ভাল দাম পেয়ে আনন্দিত কৃষক

খবর টি পড়েছেন : ২১৩
হোসেনপুরে ভুট্টার বাম্পার ফলন : ভাল দাম পেয়ে আনন্দিত কৃষক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

pic-1হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ অন্যান্য ফসলের তুলনায় অধিক লাভ জনক হওয়ায় কিশোরগঞ্জের হোসেনপুরে ভুট্টা চাষ জনপ্রিয় হয়ে ওঠেছে।ফলে চলতি মওসুমে উপজেলার সর্বত্রই ভুট্টার বাম্পার ফলন ও লাভ দাম পেয়ে কৃষক-কিষাণীদের আনন্দের যেন শেষ নেই।তাই উপজেলার কাওনা মোড় থেকে রামপুর বাজার এবং জিনারী থেকে মির্জাপুর পর্যন্ত নরসুন্দা ও ব্রম্মপুত্র নদের তীরবর্তী মাঠে ব্যাপক ভুট্টার আবাদ হয়েছে।তাই উপজেলার রহিমপুর,জামাইল,গোবিন্দপুর,সিদলা ও জিনারী এখন ভুট্টা গ্রাম হিসেবে সমুধিক পরিচিত। এসব এলাকায় ভুট্টা চাষ করে গত কয়েক বছরে বহু কৃষক নিজেদের আয় বৃদ্ধির পাশাপাশি ২০জন কৃষক সরকারী-বেসরকারী পর্যায়ে পুরষ্কৃতও হয়েছেন। তাদের দেখা দেখি অনেকেই ভুট্টা চাষের দিকে ঝুঁকে পড়েছেন।
সরেজমিনে গত ২০ জুন উপজেলার রহিমপুর,জামাইলসহ বিভিন্ন গ্রাম ঘুরে দেখাযায়, এলাকার প্রায় সব কৃষকেই মহা আনন্দে ভুট্টা মাড়াই শেষ করে পাইকারদের কাছে বিক্রির জন্য ঘর কিংবা উঠানে সাজিয়ে রেখেছেন দৃষ্টি নন্দন সোনালী ভুট্টার মোচার স্তুপ।কেউ-কেউ মোচা থেকে সোনালী দানা সংগ্রহ করে আটা তৈরির প্রক্রিয়ায় ব্যস্ত রয়েছেন।এ সময় উপজেলার জামাইল গ্রামের আদর্শ কৃষক নরুল হকসহ অনেকেই জানান,প্যাসিফিক ও উল্টরণ জাতের ভুট্টা গাছে রোগবালাই ও পোকার আক্রামন অপেক্ষাকৃত কম হওয়ায় এ এলাকায় ভুট্টার আবাদ বেড়েছে।তাছাড়া এসব জাতের ভুট্টার আটা সুস্বাদু ও দামে সাশ্রয়ী হওয়ায় নিন্মবৃত্তদের কাছে ভুট্টার আটার কদর বাড়ছে।তাই এ অঞ্চলের কৃষকরা অন্য ফসল বাদ দিয়ে ব্যাপক হারে ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠেছেন।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুলতান আহম্মদ জানান,এ বছর উপজেলার ৬টি ইউনিয়নের ৫৪০ হেক্টর জমিতে ভুট্টা চাষর লক্ষমাত্রা নির্ধানর থাকলেও আবাদ হয়েছে অনেক বেশি।বাম্পার ফলন হওয়ায় অনেক কৃষক একর প্রতি ফলন পেয়েছেন ১০০-১১০ মন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কলারোয়ায় বিএনপি নেতা গ্রেফতার পরবর্তী সংবাদ মেহেরপুরে ছাত্রলীগ নেতাকে লাঞ্চিত করার প্রতিবাদে মেহেরপুর-কুষ্টিয়া সড়ক…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads