মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর মহাদেবপুরে দেহ ব্যবসার দায়ে মক্ষীরাণী শান্তনাসহ এক যৌনকর্মী এবং ৩ খদ্দেরের ৩ মাস করে কারাদ- প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। ২৫ জুন বুধবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) আশিক মাহমুদ ওই দন্ড প্রদান করেন। মহাদেবপুর থানা পুলিশ আগেরদিন মঙ্গলবার রাতে উপজেলা সদরের কলেজপাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে নিয়ামতপুর উপজেলার জয়পুর গ্রামের শামসুল আলমের কন্যা মক্ষীরাণী শান্তনা বিবি (৩০), নড়াইল জেলার লোহাগড়া উপজেলার বাহিপাড়া গ্রামের সোহরাব আলীর কন্যা যৌনকর্মী নার্গিস খাতুন (২৫) এবং তাদের খদ্দের মহাদেবপুর উপজেলার খোর্দ্দনারায়ণপুর গ্রামের আব্দুল মালেকের পুত্র সাদেকুল ইসলাম, বাগধানা গ্রামের নায়েব আলীর পুত্র রোস্তম আলী ও মান্দা উপজেলার ভদসোনা গ্রামের শষ্টি চন্দ্রের পুত্র অমূল্য চন্দ্রকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে আদালতের বিচারক তাদের ৩ মাস করে সাজার রায় দেন। স্থানীয়রা অভিযোগ করেন, মক্ষীরাণী শান্তনা বিবি কলেজপাড়ায় একটি বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে নিজে এবং বিভিন্ন জায়গা থেকে যৌনকর্মীদের এনে দেহ ব্যবসা চালিয়ে আসছিল।



















