ads

বৃহস্পতিবার , ২৬ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বগুড়ায় বহুল আলোচিত এমপি শ্যালক রিজুর চেয়ারম্যানের বিরুদ্ধে অস্ত্র আইনে চার্জশিট

খবর টি পড়েছেন : ১৮৮
বগুড়ায় বহুল আলোচিত এমপি শ্যালক রিজুর চেয়ারম্যানের বিরুদ্ধে  অস্ত্র আইনে চার্জশিট
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বগুড়ায় বহুল আলোচিত এমপি শ্যালক  রিজুর চেয়ারম্যানের বিরুদ্ধে অস্ত্র আইনে চার্জশিট

বগুড়া সংবাদদাতা: বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বগুড়া-২ শিবগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ্র শ্যালক ফিরোজ আহম্মেদ রিজু (৩৯) এবং তার সহযোগী আসামী বগুড়া শহরের রহমাননগর আব্দুল্লাহ মোড়ের মৃত গোলাম সরোয়ারের পুত্র আবু সায়েম শান্ত (৩৫) এর বিরুদ্ধে অস্ত্র আইনের ১৯-ক(চ) ধারায় অভিযোগপত্র দাখিল করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
শিবগঞ্জ থানার সহকারী পুলিশ পরিদর্শক (এস.আই) সনাতন চন্দ্র তদন্ত শেষে আদালতে এ অভিযোগপত্র দাখিল করেছেন। উল্লেখ্য, গত ২২ মে’২০১৪ তারিখ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গুলিতে নিহত ফরহাদ হোসেন শিপলুর পাশে থাকা গ্রেফতারকৃত আসামী শান্তর স্বীকারোক্তি মোতাবেক বগুড়া সদর থানার এস. আই আসলাম আলী চেয়ারম্যান রিজুর গ্রামের বাড়ি শিবগঞ্জ থানাধিন ঘাঘুরদুয়ার গ্রামের বাড়ি হতে দুইটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামী শান্ত পুলিশের নিকট স্বীকার করেছে চেয়ারম্যান রিজু তার ব্যবহৃত অবৈধ আগ্নেয়াস্ত্র দুইটি মেরামত করার জন্য তাকে ও মৃত শিপলুকে ডেকে নিয়ে গ্রামের বাড়িতে যায়। চেয়ারম্যানের গ্রামে বসতবাড়ির দক্ষিণ দুয়ারী ঘরে পিস্তল দুইটি মেরামত করার সময় হঠাৎ গুলি বের হয়ে ফরহাদ হোসেন শিপলুর পেটে লাগে। এতে সে মারাত্মকভাবে আহত হলে চেয়ারম্যানের প্রাইভেট কারযোগে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে গেলে শিপলু মারা যায়। পরে পুলিশ শান্তর স্বীকারোক্তি মোতাবেক আসামী ফিরোজ আহম্মেদ রিজুকে গ্রেফতার করা হয় ও তার প্রাইভেট কার জব্দ করা হয়। চেয়ারম্যান রিজু বর্তমানে হত্যা ও অস্ত্র মামলার প্রধান আসামী হিসেবে বগুড়া জেল হাজতে আটক আছেন। এ ঘটনার সাথে জড়িত চেয়ারম্যানের প্রাইভেট কারের ড্রাইভার ঘাঘুরদুয়ার গ্রামের আব্দুল জব্বারের ছেলে মোস্তফা ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মোদি সরকারে সঙ্গে আমাদের সম্পর্কের আরও উন্নয়ন হবে… পরবর্তী সংবাদ বগুড়ায় সড়ক দুর্ঘটনায় পথ শিশু নিহত

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads