নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে আদর্শ পাট চাষীদের দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি কর্মকর্তা আখেরুর রহমান ওই কর্মশালায় সভাপতিত্ব করেন। উচ্চ ফলন শীল(উফশী) পাট ও পাট বীজ উৎপাদন এবং উন্নত পাট পচন প্রকল্পের আওতায় উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয় ওই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় পাট অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক কমল কৃঞ্চ কুন্ডু ও মূখ্য পরিদর্শক আবু এহিয়া উপস্থিত ছিলেন। কর্মশালায় ১০০ জন পাট চাষী অংশ গ্রহন করে।
নবাবগঞ্জে বিনামূল্যে সার ও বীজ বিতরন

দিনাজপুরের নবাবগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন করা হয়েছে। চলতি খরিপ-২ মৌসুমে আমন(নেরিকা) ধান চাষে প্রনোদনা প্রদানের লক্ষ্যে উপজেলার ৯টি ইউনিয়নের ৩৬৫ জন কৃষকের মাঝে ওই সার বীজ বিতরন করা হয়। প্রতি কৃষককে ১০ কেজি বীজ, ২০ কেজি ডি এ পি এবং ১০ কেজি করে এম ও পি রাসায়নিক সার প্রদান করা হয়। ২৫ জুন বিকালে উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে ওই সার বীজ আনুষ্ঠানিক ভাবে বিতরন করেন উপজেলা চেয়ারম্যান মাওঃ নুরে আলম সিদ্দিকি। এসময় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফরহাদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর ইসলাম , মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম ও সংসদ সদস্য শিবলী সাদিকের প্রতিনিধি আজিজুল হক উপস্থিত ছিলেন।



















