রামু থানা কম্পাউন্ডে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে এএসপি জসিম উদ্দিন মজুমদার পবিত্র রমজান মাসে আইন শৃংখলা নিয়ন্ত্রণে পুলিশকে সকলের সহযোগীতা প্রয়োজন
রামু (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের রামু থানায় কম্পাউন্ডে ২৫জুন বুধবার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন সহকারি পুলিশ সুপার (উখিয়া সার্কেল) জসিম উদ্দিন মজুমদার। রামু থানার ওসি সাইকুল আহম্মেদ ভূঁইয়ার সভাপতিত্বে ও সেকেন্ডে অফিসার গাজী ফৌজুল আজিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ ও কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল, রামু প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সুনীল বড়–য়া, উপদেষ্টা, সচিত্র রামু বার্তার সম্পাদক দর্পণ বড়–য়া, সাংগঠনিক সম্পাাদক খালেদ হোসেন টাপু, অর্থ সম্পাদক সোয়েব সাঈদ, আওয়ামীলীগ নেতা কামাল বোরহান উদ্দিন শাহান, স্বেচ্ছাসেবকলীগ নেতা পলক বড়–য়া আপ্পু, আনছারুল হক ভুট্টো, সংবাদকর্মী আব্দুল মালেক সিকদার প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন পুলিশ জনগনের বন্ধু, সাধারণ মানুষের সমস্যা সমধানের জন্য পুলিশ প্রশাসন গুরুত্বের সাথে দায়িত্ব পালনের জন্য প্রতিশ্র“তিবদ্ধ। তিনি আসন্ন রমজানের পবিত্রতা রক্ষা, আইন শৃংখলা নিয়ন্ত্রণে সকলের সহযোগীতা কামনা করেন।



















