ads

বুধবার , ২৫ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গোপালপুরে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ২৪৯
গোপালপুরে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল)  : টাঙ্গাইলের গোপালপুর থানা পুলিশ ২৫ জুন বুধবার সকালে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে। ঘটনায় গোপালপুর পুলিশ বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করে লাশ মর্গে পাঠিয়েছে।
জানা যায়, উপজেলার নগদাশিমলা ইউনিয়নের বনমালী ব্রীজ সংলগ্ন ঝিনাই নদীর দক্ষিণ পাড়ে বুধবার ভোরে একটি অজ্ঞাত মহিলার লাশ পড়ে থাকতে দেখে ওই ওয়ার্ডের ইউপি সদস্য দুলাল মিঞা গোপালপুর থানা পুলিশকে অবহিত করলে সকাল ৭টার দিকে গোপালপুর থানার এসআই সুমন চন্দ্র রায়ের নেতৃত্বে লাশ উদ্ধার করা হয়।
গোপালপুর থানার এসআই সুমন চন্দ্র রায় জানান, অজ্ঞাত পরিচয়হীন ওই মহিলার বয়স অনুমানিক ২৫। তার পড়নে জাম রঙের সেলোয়ার-কামিজ ছিল। তাকে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে করা হয়েছে। ঘটনায় এসআই সুমন চন্দ্র রায় বাদি হয়ে  বুধবার গোপালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠিয়েছে।
তবে স্থানীয় বাসিন্দাদের ধারণা, গণধর্ষনের পর ওই মহিলাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে।
News Photo. Gopalpur-Tangail.-02

Need Ads
পূর্ববর্তী সংবাদ রামুতে কনকা’র উদ্যোগে ১ হাজার বিভিন্ন জাতের গাছের… পরবর্তী সংবাদ কুষ্টয়িায় গ্রামীণফোনরে টলেকো রটিইেলাদরে নয়িে সাংস্কৃতকি অনুষ্ঠান ও…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads