গ্রাম অর্ন্তরভুক্তির দাবিতে আদালতে রিট
গাবতলী পৌরসভার ২৬ জুনের নির্বাচন ৯০দিনের জন্য স্থগিত

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : নির্বাচনের সকল আয়োজন সম্পন্ন ২৬ জুন বগুড়ার গাবতলী পৌরসভার উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটাররা অপেক্ষায় আছে ভোর হওয়ার। হঠাত দুপুর দু’টোয় নির্বাচন কমিশন থেকে গাবতলী রিটানিং অফিসারের নিকট ফোনে সংবাদ এলো নির্বাচন ৯০ দিনের জন্য স্থগিত। মুহুর্তের মধ্য সংবাদটি চারদিকে ছড়িয়ে পড়লে ভোটারদের মাঝে ক্ষোভ ও হতাশার সৃষ্টিহয়। আদোলতের নির্দ্দেশ মানতেই হবে। জানাগেল গাবতলী সদর ইউনিয়নের তরফসরতাজ গ্রামের মৃত আব্দুস ছামাদ সরকারের ছেলে আনোয়ার সরকার বাদী হয়ে চলতি বছরে গত ১৭ জুন ঢাকা হাইকোর্টে তরফসরতাজ ও দাঁড়াইল গ্রাম পৌর সভায় অর্ন্তও ভুক্তির দাবিতে একটি রিট আবেদন করে। এর প্রেক্ষিতে আদালত ৯০ দিনের জন্য বগুড়ার গাবতলী পৌরসভার উপ-নির্বাচন স্থগিতের আদেশ দেয়। উপজেলা নির্বাহী অফিসার রির্টার্নিং অফিসার মুনিরা সুলতানা এবং নির্বাচন অফিসার আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেছে। পৌরসভার উপনির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছে। মিলটন উপজেলা পরিষদ নির্বাচনে জয়লাভ করায় মেয়রের পদটি শুন্য হয়।



















