ads

মঙ্গলবার , ২৪ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলাহাটে জনবল ও সুফলভোগীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৯৪
ভোলাহাটে জনবল ও সুফলভোগীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : ভোলাহাটে ক্ষুদ্র ঋণ কর্মসূচী বাস্তবায়নে সংশ্লিষ্ট জনবল ও সুফলভোগীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ’১৪ উপলক্ষে উপজেলা সমাজসেবা দপ্তরের আয়োজনে ৫দিনব্যাপি প্রশিক্ষণ রোববার থেকে শুরু হয়েছে। এ উপলক্ষে উপজেলার দুস্থ ও অসহায় মহিলা-পুরুষ সদস্যদের মাঝে এ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী জিয়াউল বাসেত। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা কৃষি অফিসার আব্দুল ওয়াদুদ, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, বিআরডিবি’র সিনিয়র সহকারী অফিসার সাধন কুমার রায়, নির্বাচন কর্মকর্তা আব্দুস সামাদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এস.আই শরীফ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সমাজসেবা অফিস সহকারী মাবিয়া বেগম, প্রশিক্ষণার্থীদের মধ্যে আব্দুস সালাম, সাদিকুল ইসলাম, মরিয়ম বেগম প্রমূখ। ৫দিনের জনবল ও সুফরভোগীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণে উপজেলার ৩০জন পুরুষ ও মহিলা সদস্যদের মাঝে এলাকার সমস্যামূলক-বাল্যবিবাহ, যৌতুকপ্রথা বন্ধ, প্রতিবন্ধীদের বিষয়ে সচেতন হওয়া এবং সমাজসেবা অফিস থেকে ক্ষুদ্রঋণের ব্যাপারে সার্বিক ধ্যান-ধারনা প্রশিক্ষণার্থীদের অভিহিত করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ না ফেরার দেশে চলে গেলেন সাবেক সাংসদ আনসার… পরবর্তী সংবাদ ঠাকুরগাঁওয়ে বর্ষা বরণ

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads