ঠাকুরগাঁও প্রতিনিধি : জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ঠাকুরগাঁও পাবলিক লাইব্রেরী মাঠে ১০ দিন ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। ২৪ জুন মঙ্গলবার সকালে কালেক্ট্ররেট ভবন চত্বর থেকে র্যালি বের হয়ে মেলা প্রাঙ্গনে তা শেষ হয়। পরে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক খন্দকা আব্দুল ওয়াহেদ, বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা নিজামত উল্যাহ,সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার ঘোষ, কৃষি গবেষনা ইনষ্টিটিউট এর কর্মকর্তা ওবায়দুল হক প্রমুখ।
এ মেলায় বিভিন্ন জাতের রকমারি বনজ ও ফলজ ৬০ টি স্টল প্রদর্শন করা হয়েছে।



















