ads

মঙ্গলবার , ২৪ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চিতলমারীতে ন্যাশনাল সার্ভিস ডে ও জাতীয় ওয়েব পোর্টাল উদ্বোধন অনুষ্ঠান

খবর টি পড়েছেন : ১৮২
চিতলমারীতে ন্যাশনাল সার্ভিস ডে ও জাতীয় ওয়েব পোর্টাল উদ্বোধন অনুষ্ঠান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি : ২৩ জুন সোমবার সারাদেশে একযোগে ন্যাশনাল সার্ভিস ডে ও জাতীয় ওয়েব পোর্টাল উদ্বোধন অনুষ্ঠান পালিত হয়। এ ব্যাপারে চিতলমারী প্রাশসানের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়। কর্মসূচীর শুরুতে ছিল বর্নাঢ্য র‌্যালী, র‌্যালী শেষে উপজেলা ন্যাশনাল সার্ভিস ডে এবং জাতীয় ওয়েব পোর্টাল সম্পর্কে উপজেলা সভাকক্ষে অবহিত মূলক আলোচনা করা হয়। চিতলমারী ৭টি ইউনিয়নের উদ্যোক্তারা তাদের ওয়েব পোর্টালের যাবতীয় বিষয় উপস্থিত জনসাধারনের সম্মুখে উপস্থাপন করেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দিদারুল আলম ওয়েব পোর্টালের সকলকে ধন্যবাদ জানান। এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রাশেদ পুকুল, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, চিতলমারী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন শেখ, মুকুল কৃষ্ণ মন্ডল প্রমুখ। অনুষ্ঠান শেষে ন্যাশনাল সার্ভিস ডে ও জাতীয় ওয়েব পোর্টাল এর রচনা প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।

চিতলমারীর চরবানিয়ারী ইউপি’র বাজেট ঘোষণা

Shamol Bangla Ads

বাগেরহাটের চিতলমারী উপজেলার ৬নং চরবানিয়ারী ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা করা হয়েছে। সম্প্রতি চরবানিয়ারী ইউনিয়ন সভাকক্ষে ইউপি চেয়ারম্যান মুকুল কৃষ্ণ মন্ডল ২০১৪-২০১৫ অর্থ বছরের জন্য মোট আয় ধরা হয়েছে ২৮ লাখ ৬০ হাজার ২শ ৮১ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ২৮ লাখ ৬০ হাজার ২শ ৮১ টাকা। এ বাজেটে কোন উদবৃত্ত টাকা দেখানো হয় নাই। বাজেট অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এ সময় চেয়ারম্যান মুকুল কৃষ্ণ মন্ডলের সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে চেয়ারম্যান বাজেট ঘোষণা করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য ভারতী মজুমদার, কামনা মন্ডল, কনকলতা বালা, নিত্যানন্দ মন্ডল, দলিল উদ্দিন মীর, হায়দার আলী, গুরুপদ বৈরাগী, মোঃ তরিকুল ইসলাম জয়, আরিফ সরদার, নিলীমা রায়, আনন্দ বাকচী, কালিদাস বিশ্বাস, সত্যজিৎ রানা, মৃন্ময় গোলদার ও ইউনিয়ন পরিষদ সচিব রণপ্রসাদ মন্ডল প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাজীবপুরে গৃহবধুকে হত্যার চেষ্টা পরবর্তী সংবাদ খাদ্য দ্রব্যে ফরমালিন বন্ধের প্রতিশ্রুতি দিলেন জামালপুরের ব্যবসায়ীরা

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads