ads

সোমবার , ২৩ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডুমুরিয়ায় আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সংঘর্ষ : আহত ৭, আটক ২

খবর টি পড়েছেন : ২১৯
ডুমুরিয়ায় আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সংঘর্ষ : আহত ৭, আটক ২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধিঃ ডুমুরিয়ায় বাংলাদেশ আওয়ামীলীগের ৬৫তম প্রতিষ্ঠা বাষির্কীতে নেতৃত্বের কোন্দল ও অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৭ জন আহত ও পুলিশ দু’জনকে আটক করেছে।
পুলিশ ও দলীয় সুত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেলে চৌরঙ্গী মোড়ে ডুমুরিয়া উপজেলা আওয়ামীলীগের কার্যলয়ে বাংলাদেশ আওয়ামীরীগের প্রতিষ্টা বাষির্কী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা আঃ’লীগের সহ-সভাপতি মোস্তফা কামাল খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় যুবলীগ নেতা মোল্যা সোহেল রানা’র বক্তৃতাকালে অপর যুবলীগ নেতা আঃ ছালাম মাঝি, সরদার শাহিনুর রহহমান ও হাবিবুর বিশ্বাস হাবি’র নেতৃত্বে কয়েকজন বাধা দেয় ও ধস্তাধস্তি শুরু হয়। কিছুক্ষণের মধ্যে দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোটা এলাকা রণক্ষেত্র পরিণত হয়। তখন প্রতিপক্ষের হামলায় আঃ’লীগ নেতা গাজী হুমায়ুন কবির বুলু’র ভাইপো গাজী সোহেল আহমেদ লিটন, মিল্টন গাজী ও লিটন গাজীসহ কমপক্ষে সাতজন আহত হয়। এরা সকলে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি হয়। এ সময় হামলায় জড়িত পুলিশ সিমান্ত তরফদার (৩০) ও সিরাজুল (৩২) নামের দু’জনকে আটক করেছে। উপজেলা আওয়ামীলীগের এক শীর্ষ নেতা জানান, আওয়ামীলীগ নেতা বুলু’র সাথে ছালাম, শাহীন মেম্বর ও হাবি গ্রুফের আধিপত্য ও নেতৃত্ব নিয়ে দন্দ্ব চলছিল। এরই জের হিসেবে এ ঘটনা ঘটেছে। ডুমুরিয়া থানার ওসি এম মসিউর রহমান জানান, সভায় বক্তৃতা দেওয়াকে কেন্দ্র করে যুবলীগের দু’পক্ষের মধ্যে গন্ডগোল হয়েছে। এ ঘটনায় দু’জনকে আচক করা হয়েছে। তবে পরিস্থিতি এখন মোটামুটি শান্ত।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গোপালপুরে পাবলিক সার্ভিস উইক উপলক্ষ্যে র‌্যালি, সেমিনার ও… পরবর্তী সংবাদ ঝালকাঠিতে আ’লীগের ৬৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পলিত

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads