তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : ২৩ জুন সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে কুমিল্লার নবাগত জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোলকে ফুলেল শুভেচ্ছা জানান- বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টাণ ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি চন্দন কুমার রায়, সভাপতি মন্ডলীর সদস্য জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (অবঃ) হারাধন শীল, সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী, যুগ্ম সাধারণ সম্পাদক কমল চন্দ খোকন, সাংগঠনিক সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী রাজু, সমাজকল্যাণ সম্পাদক ও কুমিল্লা সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাপস চন্দ্র সরকার, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক উজ্জ্বল দে, বাংলাদেশ ছাত্র-যুব-ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি মধুসূদন বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় নবাগত জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল বলেন- মানবতার সেবা করাই আমার একমাত্র ব্রত। আমি ঐক্যে বিশ্বাসী। তাই ঐক্যের জয় গানকে সামনে রেখে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টাণ ঐক্যবদ্ধ হয়ে এদেশটাকে এগিয়ে নিতে হবে।



















