ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়ায় ৬ জুয়ারীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ২২ জুন রবিবার দুপুরে থানার এসআই আবুল কালামের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আমুয়া মৎস্য বন্দরে অভিযান চালিয়ে প্রকাশ্যে জুয়া খেলা অবস্থায় মুন্না সরদার (৩০) নয়ন হাওলাদার (৩০) রফিক সরদার (৩৫) আবুল হাসেম (৪৫) জাহাঙ্গির সরদার (৪০) ও সাগর সরদার (২৫) কে গ্রেফতার করে। সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতে হাজির করলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট আবুল বাশার মুহাম্মদ আমীর উদ্দিন ভ্রাম্যমান আদালত মাধ্যমে প্রকাশ্যে জুয়া খেলা আইনে জন প্রতি ৩শ টাকা করে জরিমানার আদেশ দেন।



















