জামালপুর প্রতিনিধি : জামালপুরে জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি।
২১ জুন শনিবার জামালপুর পাবলিক হল মিলনায়তনে আয়োজিত জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে জেলা কৃষকলীগের সভাপতি সুকুমার চৌধুরী স্বপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি, বাংলাদেশ কৃষকলীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাড: খন্দকার শামসুল হক রেজা, সাবেক ভূমিমন্ত্রী আলহাজ্ব রেজাউল করিম হীরা এমপি, জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড: বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মোকলেছুর রহমান জিন্নাহ প্রমুখ



















