ads

রবিবার , ২২ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চিতলমারীতে কারেন্ট সুদ আদায়ে চলছে নির্মম নির্যাতন

খবর টি পড়েছেন : ১৯৪
চিতলমারীতে কারেন্ট সুদ আদায়ে চলছে নির্মম নির্যাতন
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারী এলাকার অসহায় মানুষ গুলো কারেন্ট সুদের জালে জড়িয়ে পড়ছে। চড়ায় সুদ আদায় করতে মহাজনোরা বেপরোয়া হয়ে উঠেছে। বিভিন্ন এনজিও, দাদন ব্যবসায়ী ও সুদখোর মহাজনদের হাত থেকে বাঁচতে অনেক পরিবার সব হারিয়ে নিঃস্ব হয়েছে। প্রকাশ্যে হাট-বাজারে মারপিট, আর নির্যাতনে কথিত নিম্মবর্ণের মানুষ গুলোর জীবন এখন দুর্বিষহ হয়ে উঠেছে। তাই মান-সম্মান রক্ষা করতে অনেকেই পরিবার-পরিজন নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন।

Shamol Bangla Ads

সুবাস বসু। বাগেরহাটের চিতলমারী সদর বাজারের একজন মুদি ব্যবসায়ী। দীর্ঘ ৫ বছর ধরে বিভিন্ন এনজিও থেকে লোন তুলে ঘর ভাড়া করে ব্যবসা করে আসছিল। ব্যবসা চালাতে টাকা বাকী পড়ায় তার মূলধন ছোট হয়ে যায়। পরে ব্যবসা ধরে রাখতে সে ‘কারেন্ট সুদে’ টাকা নেয়া শুরু করে। একে একে বাড়তে থাকে দেনার পরিমান। শুরু হয় তার উপর সুদখোদের অত্যাচারের স্টীমরোলার। অত্যাচার ও নির্যাতনের হাত থেকে রেহাই পেতে সে একজনের টাকা পরিশোধ করতে অন্যজনের কাছ থেকে নেয় কারেন্ট সুদের টাকা। ফলে ব্যবসা না হলেও বাড়ে তার দেনার পরিমান। কিছুদিন আগে সহায় সম্বল ৫ শতক বসতভিটা বিক্রি করে ২ লাখ ৭০ হাজার টাকা পরিশোধ করে। তাতেও রেহাই পায়নি সে। রাতদিন সুদখোর মহাজনদের অত্যাচারে অতিষ্ট হয়ে ওঠে সুবাস ও তার পরিবার। গত ৯ জুন সে ব্যাংকে যায় লোনের টাকা আনতে। সেখানে গিয়ে শোনে তার লোন পাশ হয়নি। সেই থেকে নিখোঁজ ব্যবসায়ী সুবাস। গত প্রায় চার মাসেও তার সন্ধান মেলেনি। সম্প্রতি নিরুদ্দেশ সুবাসের মা ভানুমতি, স্ত্রী কসুম বসু, ছেলে সার্বজিৎ বসু (৬) ও শুভজিৎ বসু (৩)।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, শিল্পকারখানা বিহীন এ এলাকার অধিকাংশ লোক জীবিকার অন্বেষায় মাছ চাষ, ভ্যান-রিক্সা চালানো ও কৃষিসহ সাধারন ব্যবসার উপর নির্ভরশীল। মাছ চাষ, কৃষিসহ যারা ব্যবসায় জড়িত রয়েছে তারা এনজিও এবং সুদখোর মহাজনদের বেড়া জালে জড়িয়ে পড়ার কারণে দক্ষিনাঞ্চলের অর্থনৈতিক ক্ষেত্রে বহুবিদ সমস্যা দেখা দিয়েছে। তাছাড়া এ বছর অধিক সময় ধরে বৃষ্টি, প্রতিকুল পরিবেশ ও অধিক মাত্রায় লবনাক্ততার কারনে এ সকল এলাকায় কৃষি কাজে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। এখানের চাষিরা চিংড়ি চাষে তেমন লাভবান না হলেও ঘেরের পাড়ে সবজি চাষে বিগত বছর গুলোতে ব্যপক লাভবান হয়েছে। এ বছর অতি বৃষ্টির কারণে সবজি গাছ মারা যাওয়ায় চাষিদের অর্থনৈতিক মেরুদন্ড ভেঙ্গে গেছে। প্রায় প্রতিটি সংসারেই রয়েছে অভাব নামের হাহাকার। তাই জীবন বাঁচাতে চিকিৎসা, সন্তানদের স্কুল-কলেজে ভর্তি ও একান্তবাধ্য হয়ে অন্যজনের দেনা পরিশোধ করতে যারা সুদখোরদের কাছ থেকে কারেন্ট সুদে টাকা নিয়েছে তারা পড়েছে মহাবিপদে। মুখবুজে তাদের সহ্য করতে হচ্ছে প্রকাশ্যে হাট-বাজারে মারপিট আর অকথ্য নির্যাতন। তাই এ সমস্ত ঘটনা দেখে মান-সম্মান রক্ষা ও বাঁচার আশায় সুদখোরদের হাত থেকে রেহাই পেতে সম্প্রতি চিতলমারী বাজারের ব্যবসায়ী আলী মুনছুর, অনুপ সাহা, চরণ ঘরামী, কৃষক রাম কৃষ্ণ, গোলক মন্ডল, সাধন মালাকার, অজিত বালা, শিশির অধিকারী, অসিম মন্ডল, শেখর ও দুলাল কুমারসহ অসংখ্য মানুষ তাদের পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন।
সংশি¬ষ্ট সুত্রে জানা গেছে, সব হারানো অসহায় মানুষগুলোর রক্ত চুষে হঠাৎ করে আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে এ উপজেলার সুদখোর মহাজনেরা। তাদের নামে বেনামে ব্যাংকে লাখ লাখ টাকা রয়েছে। অনেকে আবার কোটিপতি বনে গেছেন। সুদের টাকা আদায় করতে তারা পালন করছে ক্যাডার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ছাতকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার পরবর্তী সংবাদ রামুতে পাহাড়ের ঢালে ঝুঁকি নিয়ে মানুষের বসবাস :…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads