ads

রবিবার , ২২ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গোপালপুরে যুবলীগ নেতা ও ব্যাংক কর্মকর্তার মোটর সাইকেল চুরি

খবর টি পড়েছেন : ১৮৮
গোপালপুরে যুবলীগ নেতা ও ব্যাংক কর্মকর্তার মোটর সাইকেল চুরি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের গোপালপুরে যুবলীগ নেতা ও ব্যাংক কর্মকর্তার মোটর সাইকেল চুরি হয়েছে। শুক্রবার গভীর রাতে পৌর শহরের নন্দনপুর এলাকা থেকে মোটর সাইকেল ২টি চুরির ঘটনা ঘটে। 

Shamol Bangla Ads

জানা যায়, গোপালপুর পৌরশহরের নন্দনপুর এলাকার বাসিন্দা মো. লেবু মিঞার ছেলে উপজেলা আওয়ামী যুবলীগের সম্মানিত সদস্য ও উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লিখক সোহেল রানার বাসা উপজেলার মির্জাপুর গ্রামীন ব্যাংকের ফিল্ড অফিসার জাহাঙ্গীর হোসেন ভাড়া নেন। বাসার শোবার ঘরের বারান্দায় প্রতি দিনের ন্যায় শুক্রবার রাতে মোটর সাইকেল দুটি রাখলে গভীর রাতে বারান্দার গ্রীল কেটে যুবলীগ নেতা সোহেলের কালো রঙের পালচার মোটর সাইকেল (টাঙ্গাইল মেট্রো-চ-১১-১৬৬০) ও ব্যাংক কর্মকর্তার ১০০সিসি হিরো ব্যাণ্ডের মোটর সাইকেলটি চুরি করে নিয়ে যায়। ঘটনায় গোপালপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে যুবলীগ নেতা সোহেল জানান।

গোপালপুরে পাট চাষীদের দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনস্থ পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘উচ্চ ফলনশীল (উফসী) পাট ও পাট বীজ উৎপাদন এবং উন্নত পাট পচন’ প্রকল্পের আওতায় দিনব্যাপী পাট চাষী প্রশিক্ষণ কর্মশালা আজ শনিবার গোপালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
গোপালপুর উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আজমত আলীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন-টাঙ্গাইলের সহকারী প্রকল্প পরিচালক স্বপন কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন-কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি টাঙ্গাইলের শস্য উৎপাদন বিশেষজ্ঞ কৃষিবিদ অজিত কুমার সরকার।
প্রশিক্ষণ প্রদান করেন- গোপালপুর উপজেলা কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ রাকিবুল হাসান, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা (সখিপুর) জিয়াউর রহমান খান, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা (গোপালপুর) বিনতা কর্মকার প্রমুখ।
দিনব্যাপী পাট চাষী প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার একশত জন পাট চাষী অংশ গ্রহন করে বলে জানা যায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ একদিকে পানি, অন্যদিকে খানা খন্দের রাস্তা : কুমিল্লা… পরবর্তী সংবাদ দীর্ঘ ৩০ বছর পর প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হওয়ায়…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads