ads

বুধবার , ১৮ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এমপি’র নাম ভাঙ্গিয়ে গৌরনদীতে অপহরণের পর নির্যাতন

খবর টি পড়েছেন : ১৯৫
এমপি’র নাম ভাঙ্গিয়ে গৌরনদীতে অপহরণের পর নির্যাতন
পড়ার সময়: ৭ মিনিট
ফন্ট:

অপূর্ব লাল সরকার, গৌরনদী (বরিশাল) : বরিশাল-১ আসনের সংসদ সদস্য’র কথা বলে শনিবার মধ্যরাতে ইউপি সদস্যসহ দু’জনকে কৌশলে ডেকে নিয়ে অপহরণ করেছে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা। পরবর্তীতে অপহৃতাদের হত্যার উদ্দেশ্যে গৌরনদী উপজেলার জঙ্গলপট্টি মাদ্রাসা সংলগ্ন নির্জনস্থানে নিয়ে অমানুষিক নির্যাতন করা হয়। খবর পেয়ে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এঘটনায় শত শত বিক্ষুব্ধ গ্রামবাসীরা অপহরনকারীদের গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও করার জন্য বিক্ষোভ মিছিল নিয়ে গৌরনদীর দক্ষিণ বিজয়পুর নামকস্থানে পৌঁছলে অপহরণকারীরা বিক্ষুব্ধদের ওপর হামলা চালায়। এসময় গ্রামবাসী পাল্টা হামলা চালিয়ে তিন অপহরণকারীকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোর্পদ করেছে। রহস্যজনক কারণে পুলিশ ওই রাতেই মুচলেকা নিয়ে আটককৃতদের ছেড়ে দিয়েছে। অপহরণের পর নির্যাতনে আহত আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউপি সদস্য বোরহান বেপারী জানান, শনিবার রাত সাড়ে আটটার দিকে সেরাল গ্রামের সাগর সেরনিয়াবাত, মনির সিকদার ও দক্ষিণ বিজয়পুর গ্রামের মাসুম মীর তাকে ও পতিহার গ্রামের মৃত্যুঞ্জয় সরকারকে বলেন, স্থানীয় সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্ল¬াহ্ তার সেরালস্থ বাড়িতে তাদের ডেকে পাঠিয়েছেন। এজন্য তারা তাদের নিতে এসেছেন। এমপি’র কথা শুনে তারা পতিহার থেকে সেরালের উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে জঙ্গলপট্টি মাদ্রাসা সংলগ্ন নির্জনস্থানে পৌঁছলে উল্লে¬খিতরা তাদের অস্ত্রের মুখে জিম্মি করে হত্যার পরিকল্পনায় অমানুষিক নির্যাতন করে। একপর্যায়ে তাদের ডাকচিৎকারে গ্রামবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করেছেন।
বিক্ষুব্ধ গ্রামবাসীরা জানান, এমপি’র নাম ভাঙ্গিয়ে অপহরণের পর নির্যাতনের ঘটনার মূলহোতাদের গ্রেফতারের দাবিতে রাত সাড়ে নয়টার দিকে শত শত গ্রামবাসী থানা ঘেরাও করার জন্য বিক্ষোভ মিছিল নিয়ে গৌরনদীর উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে দক্ষিণ বিজয়পুর নামক এলাকায় পৌঁছুলে অপহরণকারীরা বিক্ষুব্ধদের ওপর অর্তকিত হামলা চালিয়ে কমপক্ষে ১০জনকে আহত করে। একপর্যায়ে বিক্ষুব্ধরাও পাল্টা হামলা চালিয়ে অপহরণকারী দলের মূলহোতা মাদক ব্যবসায়ী সাগর সেরনিয়াবাত ও তার সহযোগী মনির সিকদার, মাসুম মীরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোর্পদ করে। হামলা পাল্টা হামলার সময় দক্ষিণ বিজয়পুর এলাকার একটি দোকানঘর ভাংচুরের ঘটনা ঘটেছে।
গৌরনদী থানার ওসি মো. আবুল কালাম বলেন, বোরহান বেপারী ও মৃত্যুঞ্জয় সরকারের সাথে হামলাকারী সাগর সেরনিয়াবাতের আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরে উল্লে¬খিত ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে উভয়পক্ষকে চিকিৎসা নিতে বলা হয়েছে। তবে এব্যাপারে কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পুলিশের নির্যাতনে ব্যবসায়ীর মৃত্যু
ডাসার থানা ঘেরাও’র ঘটনায় সাড়ে পাঁচ’শ এলাকাবাসির বিরুদ্ধে মামলা দায়ের গ্রেপ্তার-২

Shamol Bangla Ads

মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ডাসার থানা পুলিশের নির্যাতনে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের সালতা বাজারের নিহত ব্যবসায়ী শাহিন মোল্লা নির্যাতনকারী পুলিশ অফিসারের শাস্তি দাবিতে সোমবার সন্ধ্যায় ডাসার থানা ঘেরাও করে এলাকাবাসি। এ সময় ডাসার থানা পুলিশ ও ডাসার গ্রামবাসী যৌথ ভাবে মিছিলের ওপর হামলা চালিয়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশের লাঠিচার্জ ও গ্রামবাসীদের ইটপাটকেল নিক্ষেপে ১৫ জন মিছিলকারী আহত হয়েছে। এসময় একাধিক ককটেলের বিস্ফোরন ঘটে। এ সময় পুলিশ দুই জনকে আটক করেছে। গুরুতর আহত তায়েব চোকদারকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া মহিজুদ্দিন, নাঈম আকন ও লিটন বেপারীকে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের কাজে বাধা, থানায় হামলার অভিযোগ এনে গতকাল মঙ্গলবার দুপুরে ডাসার থানা পুলিশ গৌরনদীর পাঁচ গ্রামের ৩৫ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত সাড়ে পাঁচ’শ ব্যাক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এনিয়ে এলাকায় চরম উত্তেজনার বিরাজ করছে।
আহত লিটন বেপারী জানান, পুলিশের নির্যাতনে নিহত ব্যবসায়ী শাহিন মোল্লা’র দাফনের পূর্ব মুহুর্তে এলাকাবাসি তার লাশ নিয়ে নির্যাতনকারী পুলিশ অফিসারের শাস্তি দাবিতে ডাসার থানা ঘেরাও করার চেষ্ঠা করেন। এসময় ডাসার থানা পুলিশ ও ডাসার গ্রামবাসী যৌথ ভাবে মিছিলের ওপর নির্দয় ভাবে হামলা চালিয়ে ১৫ জনকে আহত করে।
ডাসার থানার ইনেন্সপেক্টর (তদন্ত) কামরুজ্জামান জানান, সোমবার সন্ধ্যা ৭টার দিকে গৌরনদী উপজেলার পশ্চিম ডুমুরিয়া, পূর্ব সমরসিংহ, বাকাই. মাগুড়া ও সালতা গ্রামের পাঁচ শতাধিক নারী-পুরুষ বিক্ষোভ মিছিল নিয়ে থানা ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেভ করে। এ সময় পুলিশ মৃদু লাঠি চার্জ করে মিছিলকারীদের ছত্র ভঙ্গ করে দেয়। মিছিলকারী গৌরনদীর মাগুড়া গ্রামের জসিম উদ্দিন ও রাসেল সরদারকে আটক করে। এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বাদি হয়ে জসিম উদ্দিন, রাসেল সরদার, তায়েব চোকদার, মহিজুদ্দিন, নাঈম আকন, লিটন বেপারীরসহ ৩৫ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত সাড়ে পাচ’শ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আটককৃত জসিম উদ্দিন ও রাসেল সরদারকে গতকাল মঙ্গলবার বিকেলে মাদারীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে।

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ এএসআই নুরুল ইসলাম

Shamol Bangla Ads

মাদক উদ্ধার ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারে বরিশাল রেঞ্জের (বিভাগ) শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন গৌরনদী থানার সহকারী উপ-পরিদর্শক মো. নুরুল ইসলাম। সোমবার বরিশাল বিভাগীয় রেঞ্জ কার্যালয়ে ২০১৪ সালের মে মাসিক অপরাধ সভায় সর্বসম্মতিক্রমে সহকারী উপ-পরিদর্শক মোঃ নুরুল ইসলামকে বরিশাল রেঞ্জের সহকারী সাব-ইন্সপেক্টর বেস্ট অফিসার হিসেবে নির্বাচিত করা হয়। শেষে বিভাগীয় রেঞ্জ কার্যালয়ে বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শামসুদ্দিন তার হাতে নগদ তিন হাজার টাকা ও বেস্ট পুলিশ অফিসারের সনদ প্রদান করেন। এসময় বরিশাল বিভাগের সকল জেলার পুলিশ সুপারসহ পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

গৌরনদীকে জেলার দাবিতে সভা অনুষ্ঠিত

‘আর কোন দাবি নাই, গৌরনদীকে জেলা চাই’ এ শ্লোগানকে সামনে রেখে গৌরনদীকে জেলার বাস্তবায়নের দাবিতে এক সভা গত শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়।
ঢাকার একটি হোটেলে আওয়ামীলীগের কুয়েত শাখার সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন যুবলীগের প্রসিডিয়াম সদস্য আতাউর রহমান আতা, ঢাকাস্থ গৌরনদী-আগৈলঝাড়া সমিতির সহ-সম্পাদক কাজী আরিফ হোসেন, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, মো. জামাল উদ্দিন, নুরুল আলম বাবুল, এসএম হলের সাবেক জিএস নিজাম উদ্দিন আজাদ খান, মুক্তিযোদ্ধা নিকুঞ্জ হালদার, দিলীপ জি ব্যাপারী, তিতাসের উপ-সহকারী প্রকৌশলী সরকার আলম, সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের সহ-সম্পাদক ফরিদ উদ্দিন আহম্মেদ, কেন্দ্রীয় যুবলীগ সদস্য মফিজুর রহমান মিলন, অ্যাড. রনজিৎ সমদ্দার, আলবার্ট দিলীপ ব্যাপারী, তিমির চক্রবর্তীসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ। শেষে মো. হাবিবুর রহমানকে আহ্বায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট গৌরনদী জেলা বাস্তবায়ন পরিষদ গঠন করা হয়।

গৌরনদীতে ভুল সিজারে নবজাতকের মৃত্যুর অভিযোগ

বরিশালের গৌরনদী পৌর এলাকার একটি ক্লিনিকে চিকিৎসকের ভুল সির্জারে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি ধামাচাপা দিতে একটি মহল উঠে পরে লেগেছে। এনিয়ে গত শনিবার দিনভর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
পৌর এলাকার চরগাধাতলী মহল্ল¬ার বাসিন্দা মঞ্জুরুল ইসলাম অভিযোগ করেন, তার স্ত্রী রাশিদা বেগমের প্রসব বেদনা শুরু হলে শুক্রবার সকালে তাকে স্থানীয় ডা. মোস্তাফিজুর রহমান ডাযাবেটিক সেন্টারে ভর্তি করা হয়। সেখানে ভর্তি করার পর ওইদিন দুপুরে সেন্টার কর্তৃপক্ষ মোটা অংকের টাকা চুক্তির বিনিময়ে চিকিৎসক ডা. প্রশান্ত রায়কে দিয়ে তার স্ত্রীর সিজার করান। দীর্ঘ দু’ঘন্টা ধরে সির্জার অপারেশনে ওইদিন সন্ধ্যায় তার নবজাতক পুত্র সন্তান মারা যায়। মঞ্জুরুল আরো অভিযোগ করেন, ত্রিশ মিনিটের অপারেশনে দু’ঘন্টা সময় নেয়ায় ভুল অপারেশনেই তার নবজাতক পুত্র সন্তানের মৃত্যু হয়েছে। এঘটনায় তিনি মামলা দায়েরের প্রস্তুতি নিলে ডা. মোস্তাফিজুর রহমানের পক্ষালম্বন করে স্থানীয় একটি প্রভাবশালী মহল বিষয়টি মিমাংসার জন্য তাকে বিভিন্ন হুমকি প্রদর্শন অব্যাহত রেখেছে বলেও তিনি উল্লে¬খ করেন। অভিযোগ অস্বীকার করে ডা. প্রশান্ত রায় মুঠোফোনে বলেন, নবজাতক তার মায়ের পেটেই মৃত্যুবরণ করে।

গৌরনদীতে দুবাই প্রবাসীর স্ত্রী পরকীয়ার টানে ঘরছাড়া

বরিশালের গৌরনদীতে এক দুবাই প্রবাসীর স্ত্রী পরকীয়ার টানে ঘর ছেড়ে পালিয়েছে। এঘটনায় গত শনিবার সকালে থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
ডায়েরীসুত্রে জানা গেছে, উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা গ্রামের মজিদ সরদারের পুত্র দুবাই প্রবাসী জলিল সরদারকে দু’বছর পূর্বে পার্শ্ববর্তী কালকিনি উপজেলার পশ্চিম বনগ্রামের বারেক হাওলাদারের কন্যা মনিরা আক্তারের সাথে সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর জলিল দুবাই চলে যায়। মনিরার ভাই ফারুক হোসেন জানান, গত ৯ জুন তার বোন জলিলের বাড়ি থেকে তাদের বাড়িতে বেড়াতে আসে। দু’দিন পর ১১ জুন মনিরা শ্বশুরবাড়ির কথা বলে তাদের বাড়ি থেকে বের হয়। মনিরা রাতে জলিলদের বাড়িতে না যাওয়ায় তারা খোঁজখবর নিয়ে জানতে পারেন তাদের এক নিকটাতœীয় উপজেলার বানিয়াশুরী গ্রামের সোহেল হাওলাদারের সাথে পরকীয়ার টানে সে পালিয়েছে। জলিল সরদারের সহোদর তোতা সরদার অভিযোগ করেন, তার ভাইয়ের নগদ লক্ষাধিক টাকা ও তিন ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়েছে মনিরা। এব্যাপারে মনিরার ভাই ফারুক হোসেন হাওলাদার বাদী হয়ে ডাসার থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাজশাহী বোর্ডে ফল পাল্টালো ১২০ পরীক্ষার্থীর পরবর্তী সংবাদ শ্রীবরদীতে সিবিও’র সাথে পুষ্টি ও ওয়াস কমিটির সম্পৃক্তকরণ…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads