আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার তালতলী উপজেলার তেতুলবাড়িয়া এলাকা থেকে ১০ জেলেকে অপহরন করেছে জলদস্যুরা। রোববার দিবাগত রাত দেড়টার দিকে এ অপহরনের ঘটনাটি ঘটেছে। তালতলীর ফকিরহাট কোস্টগার্ড ক্যাম্পের ষ্টেশন কমান্ডার ওবায়দুল ইসলাম অপহরনের বিষয়টি নিশ্চিত করেছেন।

অপহৃত জেলেদের মধ্যে ৮ জনের নাম পাওয়া গেছে। এরা হলেন- ফজলু (৭০), ছগির (২৫), বেল্লাল (২৫), জাহাঙ্গীর (৪০), শহিদ (৩২), হালিম গাজী (৩৫), নুরুল হক (৪৫) এবং শহিদ (৩৫)।
ফকিরহাট কোস্টগার্ড ক্যাম্পের ষ্টেশন কমান্ডার ওবায়দুল ইসলাম জেলেদের বরাদ দিয়ে জানান, রাত দেড়টার দিকে তালতলীর তেতুলবাড়িয়া এলাকা থেকে একটি ট্রলারের ৮জন এবং অন্য একটি ট্রলার থেকে ২ জেলেকে অপহরন করেছে জলদস্যুরা।

ষ্টেশন কমান্ডার আরও জানান, অপহৃত জেলেদের উদ্ধারের জন্যে তাদের অভিযান চলছে।



















