নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় মহির উদ্দীন(৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। সে উপজেলার দাউদপুর ইউনিয়নের মালিপাড়া দাদনপুর গ্রামের মৃত গোলাপ উদ্দীনের ছেলে। নিহতের স্ত্রী আমেনা বেগম জানান গত রবিবার ভোরে নবাবগঞ্জ- দলারদরগা সড়কে বাড়ীর পার্শ্বে রাস্তার উপরে গেলে একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। এরপর তাকে রমেকে নেয়া হলে সন্ধ্যায় মারা যান। আজ দুপুরে তার লাশ নবাবগঞ্জ থানায় নিয়ে আসা হয়।
নবাবগঞ্জে হত্যা মামলার আসামী গ্রেফতার

১৫ জুন রাতে দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ আঃ হাই নামে এক হত্যা মামলার অভিযুক্তকে গ্রেফতার করেছে। সে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আজমপুর গ্রামের মৃত আবু বক্করের ছেলে। তার বিরুদ্ধে রংপুরের পীরগঞ্জ থানায় হত্যা মামলা রয়েছে এবং সে দীর্ঘদিন ধরে পলাতক অবস্থায় ছিল বলে পুলিশ জানিয়েছে।



















