ads

রবিবার , ১৫ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলা উপজেলা নির্বাচনে হিসাবের জটিলতা : আ’লীগ-বিএনপি দু’দলেই নিজেদের শত্রু নিজেরাই

খবর টি পড়েছেন : ২১০
নকলা উপজেলা নির্বাচনে হিসাবের জটিলতা : আ’লীগ-বিএনপি দু’দলেই নিজেদের শত্রু নিজেরাই
পড়ার সময়: ৬ মিনিট
ফন্ট:

Upzila 2মোশারফ হোসেন, নকলা (শেরপুর) : আসন্ন নকলা ৪র্থ উপজেলা পরিষদ তথা দ্বিতীয় গুরুত্বপূর্ণ নির্বাচনকে ঘিরে বিভিন্ন পদে ১৫ প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে ৭ জন। আওয়ামী লীগের ৪ প্রার্থী হচ্ছেন শাহ মোঃ বোরহান উদ্দিন-আনারস, গোলাম রব্বানী-দোয়াত কলম, মোঃ মুনির হোসেন-ঘোড়া, শওকত হোসেন খান- কাপপিরিচ, বিএনপির ৩ প্রার্থী হচ্ছেন মোঃ মাহবুব আলী চৌধুরী মনি-হেলিকপ্টার, জাহিদ হোসেন বাদশা- চিংড়ি, জহিরুল ইসলাম মঞ্জু- মোটর সাইকেল, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন। আওয়ামী লীগ থেকে ২ জন প্রার্থী হচ্ছেন সারোয়ার আলম তালুকদার-চশমা, প্রভাষক কামরুজ্জামান গেন্দু-তালা এবং বিএনপি থেকে শামছুল হক-টিউবওয়েল। মহিলা ভাইস চেযারম্যান পদে ৫ জন। আওয়ামীলীগ থেকে সাবেক ভাইস চেয়ারম্যান সৈয়দা উম্মে কুলছুম রেনু-প্রজাপতি, লাকী আক্তার-কলস, হোজেরা বেগম-হাঁস, বিএনপি থেকে দেওয়ান কহিনুর পদ্ম ফুল এবং লতিফা বেগম উষা ফুটবল প্রতীক নিয়ে পথসভা সহ ১ লাখ ৩২ হাজার, ৬ শ ৪ জন ভোটারের দ্বারে দ্বারে গিয়ে নানা ভাবে প্রচার প্রচারনায় ব্যস্ত সময় কাটালেও আ’লীগ থেকে পূর্ণ প্যানেলে দলীয় প্রার্থী মনোনিত করতে না পারায় আ’লীগ ভোটাররা বিভক্ত হয়ে যাচ্ছে। ভাইস চেয়ারম্যান ব্যতিত অন্য ২টি পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলীয় সমর্থন নিয়ে নির্বাচনে আসা বিএনপি সমর্থীত প্রার্থীরাও সুবিধা মত অবস্থানে নেই। উভয় দলেই নিজেদের শত্রু নিজেরাই ফলে কারও পক্ষেই নির্বাচনী হিসাব মিলানো সম্ভব হচ্ছে না। নির্বাচনী এলাকার ভোটাদের ব্যাপক জিজ্ঞাসাবাদে বুঝা যায় ভোটরা রাতারাতি বিভিন্ন ভাবে বিভক্ত হয়ে পড়ছে।
৬ জুন হুইপ আতিউর রহমান আতিকের উপস্থিতিতে জেলা কমিটি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিনকে দলীয় সমর্থন দিলেও ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাউকেই দলীয় সমর্থন না দেওয়ায় আ’লীগ ভক্ত ও সাধারণ ভোটারদের মনে নানান প্রশ্ন জেগে উঠছে। পৌর এলাকাসহ ৯টি ইউনিয়নে সরেজমিনে গিয়ে জানা যায়, শিক্ষক, সাংবাদিক, চাকুরীজীবি, বিভিন্ন ব্যবসায়ী, ইমাম, মোয়াজ্জিন, ডাক্তার, আইনজীবি, বিভিন্ন পরিবহন শ্রমিকসহ অন্যান্য শ্রমিক, কৃষক, ইউনিয়ন কমিটি, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক, সাধারণ ভোটারসহ সকল পেশা-শ্রেনির ভোটাররা মনে করেন আ’লীগ থেকে যাকে চেয়ারম্যান হিসেবে দলীয় সমর্থন দেওয়া হয়েছে তা অত্যন্ত যুক্তিযুক্ত। তবে বাকী ৩ জন বিদ্রোহী আ’লীগ সমর্থক চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে দোয়াত কলম ও ঘোড়া প্রতীক বিশাল জনসমর্থন নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন যা আ’লীগ সমর্থীত চেয়ারম্যান প্রার্থীর জন্যে ভয়ের কারণ। অপরদিকে দলীয় কার্যাবলী, দলীয় ও পৈত্রিক পরিচয়, সাধারণ মানুষের গ্রহনযোগ্যতা এবং সর্বশেষ জাতীয় নির্বাচনে কর্মী হিসেবে সক্রিয় অংশগ্রহন বিবেচনায় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে জাতি গড়ার কারিগর মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার ও সৈয়দা উম্মে কুলসুম রেনুকে দলীয় সমর্থন না দেওয়ার কোন কারণ খুঁজে পাচ্ছেন না অধিকাংশ সচেতন ভোটারা। অন্যপক্ষে অনেকেই বলেছেন, শিক্ষাগত যোগ্যতা, একবার ফেলকরা প্রার্থী কামরুজ্জামান গেন্দুকে ভাইস চেয়ারম্যান পদে আ’লীগের দলীয় সমর্থন দেওয়া উচিত ছিল। উপজেলায় আ’লীগের সমর্থক ভোটার বেশি থাকায় আ’লীগ সমর্থকরা কেউ কেউ বলছেন ভাইস চেয়ারম্যান যেই-ই হুকনা কেন তা আ’লীগ থেকেই হবে। কিন্তু বিএনপি পন্থিরা বলছেন আমাদের প্রার্থী একজন অতএব টিউবওয়েলের বিজয় নিশ্চিত কারণ আমাদের প্রার্থী একজন ভোট ভাগাভাগি হবে না অতএব ভাইস চেয়ারম্যান বিএনপি থেকেই হবে। পাশাপাশি কিছু বিএনপি সমর্থকরা কেন্দ্র দখল করা, ভোট কারচুপি, দলীয় ক্ষমতার প্রভাব সহ অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে মন্তব্য করছেন।
চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে আ’লীগ সমর্থীত শাহ মোঃ বোরহান উদ্দিন এবং বিএনপি সমর্থিত মোঃ মাহবুব আলী চৌধুরী মনি ছাড়া অন্য কোন দলের প্রার্থী না থাকলেও আ’লীগ থেকে ৩ জন এবং বিএনপি থেকে ২ জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। যদিও উভয় দলের ১ জন করে বিদ্রোহী প্রার্থীর প্রচার প্রচারনা চোখে পড়ার মত নয়।
ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে আ’লীগের দুইজন থাকলেও নকলা শাখার জাতীয় সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হওয়ায় আপামর শ্রমিক সমাজ, জাতীয় নির্বাচনে সক্রিয় কর্মী হিসেবে দলীয় কার্যকলাপে নিয়োজিত থাকায় আ’লীগ সমর্থক এবং র্দীঘদিন যাবৎ মাঠে কাজ করায় সকল শ্রেণীর মহিলা ভোটার ও যুবসমাজ, আদর্শ শিক্ষক হওয়ায় ছাত্র/ছাত্রী অভিভাবক, সাংবাদিকতা পেশায় নিয়োজিত থাকায় সাংবাদিক পরিবারের ভোটাররা মোহাম্মদ সারোয়ার আলম তালুকদারকে ভোট প্রদান করবেন বলে প্রকাশ পাচ্ছে। অপরদিকে শ্রমিক নেতা, বয়স যথেষ্ট নয়, ইত্যাদি কারণে সারোয়ারের বিরোধিতা করে মোঃ কামরুজ্জামান গেন্দুকে সমর্থন দিচ্ছে আ’লীগের একাংশ। তবে বিএনপি সমর্থীত একজন প্রার্থী হওয়ায় পদের ভোট ভাগাভাগি হবে না কিন্তু আ’লীগের ভোট ভাগাভাগি হবে এই ইস্যুকে প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন বিএনপি সমর্থীত প্রার্থী শামসুল হক এর সমর্থকরা । এমন প্রচারের সঙ্গে একমত পোষণ করছেন নিরীহ কিছু ভোটাররাও। যা আ’লীগ সমর্থিত প্রার্থীদের জন্য হুমকি স্বরূপ। তবে চশমা প্রতীকের জনসমর্থন এখন পর্যন্তও অনেক উপরের সাড়িতে।
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবেও আ’লীগ থেকে ৩ জন প্রার্থী । তবে সরেজমিনে জরিপে দেখা যায় এখন পর্যন্ত আওয়ামীলীগ সমর্থক সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা উম্মে কুলছুম রেনু জনসমর্থনে প্রথম সাড়িতে, দ্বিতীয় সাড়িতে আছে লাকী আক্তার, অপরদিকে বিএনপি থেকে ২জন প্রার্থী থাকলেও মোছাঃ দেওয়ান কহিনুর শীর্ষে রয়েছেন। গণজরিপে জানা যায়, প্রজাপতি এবং পদ্ম ফুলে লড়াই জমে উঠবে।
আ’মীমনা ও সুধীজনরা নকলা উপজেলা পরিষদ নির্বাচনকে নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনের সাথে তুলনা করছেন। শেরপুর -২(নকলা -নালিতাবাড়ী) কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরীর নির্বাচনী এলাকা হতে নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি প্রার্থী ইতিমধ্যেই নির্বাচিত হয়েছেন, শুধুমাত্র আ’লীগে নিজেরাই নিজেদের শত্রু হওয়ার দরুন অর্থ্যাৎ কাউকে ছাড় না দেওয়ায়।
সর্বশেষ ধাপে সারা বাংলায় ৩টি উপজেলা পরিষদ নির্বাচনে নকলা উপজেলা প্রার্থীরাও নালিতাবাড়ীর পথেই হাঁটছেন বলে মন্তব্য করছেন অনেক ভোটার ও সমালোচকরা। কিছু কিছু স্পষ্টভাষী আওয়ামী সমর্থক ও সাধারণ জনগণ প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সফল কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরীকে এ পরিস্থিতির জন্য দায়ী করছেন। তারা জোরেসোরেই বলছেন মন্ত্রী মহোদয় নালিতাবাড়ীতে সমন্বয়ন করে দিলে আ’লীগের দুই/তিনটি গ্রুপ হতো না, ভরাডুবি হতো না আ’মী সমর্থিত প্রার্থীর। সর্বশেষ দফায় নকলা উপজেলা পরিষদ নির্বাচনেও তিনি সমঝোতা করে দিলেন না বা দিচ্ছেন না। তিনি মন্ত্রী তবে আমাদের তথা নকলা নালিতাবাড়ীর আ’লীগের কান্ডারীও বটে। নালিতাবাড়ীতে যা হবার হয়েছে অত্যন্ত নকলাতে যেন আ’লীগে কোন কোন্দল না থাকে সেদিকে দৃষ্টি দিয়ে কোন্দল নিরসনে যা করণীয় তাই মন্ত্রী মহোদয়ের করা উচিত ছিল। আবার কেউ কেউ এটাকে ভিন্ন ভাবে ব্যাখ্যা করছেন, তারা বলছেন- মন্ত্রী মহোদয় সারা দেশের প্রতিনিধি তাইতো মন্ত্রীত্ব পাওয়ার পর থেকে এ পর্যন্ত ৩১ জানুয়ারী, ১৮,১৯,২০ ফেব্রুয়ারী এবং ৪,৫ এপ্রিল ২০১৪ইং তারিখে মোট ৬দিন বিভিন্ন অনুদানের চেক বিতরন, ইমামদের মাঝে কম্বল বিতরন, সমবায়ীদের মাঝে সমবায় ব্যাংকের চেক ও সমবায়ী সরঞ্জাম বিতরন, প্রতিবন্দিদের মাঝে হুইল চেয়ার, কৃষকদের মাঝে সার, বীজ বিতরন করা ছাড়া নির্বাচনী এলাকায় তেমন কোন গুরুত্বপূর্ণ কাজে সময় দিতে পারেননি এবং কী দীর্ঘদিন যাবৎ নকলা উপজেলাতে আ’লীগের দলীয় কোন অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটি নেই সেদিকেও নজর দেওয়ার সময় সুযোগ হয়ে উঠেনি। সুতরাং কারও গণতান্ত্রিক অধিকার তথা ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করার মতো কাজ করা তাঁর উচিত হবে না তাই হয়তো সমঝোতা করে দেওয়ার উদ্যোগ নেননি। এই সমঝোতাহীন নির্বাচনে সকল জল্পনা-কল্পনা, হিসাব-নিকাসের শেষে নির্বাচনী ফলাফল কী হবে তা ২৬ জুন তারিখে ৬৩টি কেন্দ্রে ১লাখ ৩২ হাজার ৬শ ৪ জন ভোটাররাই ঠিক করবেন। উপজেলা পরিষদের দায়িত্ব কাদের হাতে তুলে দিবেন তারই বহিঃপ্রকাশ ঘটবে ২৬ জুন তারিখে। তবে সর্বশেষ ধাপে সারা দেশের ৩টি উপজেলা পরিষদ নির্বাচন তথা দ্বিতীয় গুরুত্বপূর্ণ নির্বাচনটা যেন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, ভোটাররা যেন তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই মনোনিত প্রার্থী বাছাই করে নিতে পারেন এমনটাই আশা করছেন শিক্ষক, সাংবাদিক, ডাক্তার, ব্যবসায়ী, বিভিন্ন শ্রমজীবি ও পেশাজীবি সকল ভোটারসহ সকল শ্রেণির মানুষ। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন সকল প্রার্থী এবং শান্তি প্রিয় ভোটারগণ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বজ্রপাতে আরও ২ জনের মৃত্যু পরবর্তী সংবাদ মোহাম্মদপুরে বিক্ষোভ করছে বিহারি বাসিন্দারা

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads