বালিয়াডাঙ্গী (ঠাকুরগাও) প্রতিনিধি : সুপ্রীম কোটের সাবেক ডেপুটি এ্যাটনী জেনারেল, মুক্তিযোদ্ধা এ্যাড. আলতাফুর রহমান (৮০) হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জুন শুক্রবার ভোর সাড়ে ৬টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ……….রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও আত্মীয় স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম জানাজা নামাজ ওইদিন সকাল সাড়ে ১০টায় ঢাকা ধানমন্ডি জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে তার লাশ নিয়ে আসা হয় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রায়মহল গ্রামে। মরহুমের লাশ রাষ্ট্রিয় মর্যাদায় দ্বিতীয় জানাজা নামাজ শনিবার সকাল সাড়ে ১০টায় রায়মহল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। পরে মরহুমের লাশ তার পারিবারিক গোরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।

তার মৃত্যুতে মরহুমের শোকাহত পরিবার পরিজনদের প্রতি গভীর শোক প্রকাশ করেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান তৈয়মুর রহমান। জেলা জামায়াতের আমীর মাওঃ আব্দুল হাকিম, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সভাপতি রাজিউর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আবু হায়াত নুরুন্নবী, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি আব্দুস সোবহান, উপজেলা জামায়াতের আমীর মোঃ রফিকুল ইসলাম, পাড়িয়া ইউপি চেয়ারম্যান এ্যাড. জিল্লুর রহমান, বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদসহ ১৯ দলের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।



















