ads

বুধবার , ১১ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাপাহার উপজেলা আমির, সেক্রেটারীসহ ৩১ জন জামায়াত নেতাকর্মী জেল হাজতে

খবর টি পড়েছেন : ১৭৮
সাপাহার উপজেলা আমির, সেক্রেটারীসহ ৩১ জন জামায়াত নেতাকর্মী জেল হাজতে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

 সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলার জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দেওয়ার পুলিশ-জামায়াত সংঘর্ষে ঘটনায় পুলিশের দায়েরকৃত মামলায় হাজিরা দিতে এসে জামায়াতে ইসলামী সাপাহার উপজেলা শাখার আমির মোঃ এরফান আলী, সেক্রেটারী মাওলানা সাদেকুল ইসলামসহ ৩১ জনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার বিকালে নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আব্দুল মালেক এর আদালতে ৩৩ জন জামায়াত নেতাকর্মী আত্মসমর্পন করে জামিনের আবেদন জানালে আদালত বার্ধক্যজনিত কারনে দুই জনের জামিন মঞ্জুর এবং বাকী ৩১ জনের জামিন না মঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানো নির্দেশ দেন। আত্মসমর্পকারীরা হলো: জামায়াতে ইসলামী সাপাহার উপজেলা শাখার আমির এরফান আলী, সেক্রেটারী মাওলানা সাদেকুল ইসলাম, জেলা জামায়াতের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সাইদুর রহমান, মাওলানা আব্দুল লতিফ, মাওলানা খলিলুর রহমান, মোস্তাফিজুর রহমান প্রমুখ। সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূর ইসলাম জানান, গত ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারী জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওঃ দেলোয়ার হোসেন সাঈদীর ফাসির রায়ের প্রতিবাদে সাপাহারে একটি বিক্ষোভ মিছিল বের করে জামায়াতের নেতাকর্মীরা। মিছিলে সাপাহার থানার তৎকালিন অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবাইদুল ইসলামের নেতৃত্বে পুলিশ বিক্ষোভ মিছিলে বাধা দিলে জামায়াত নেতারা পুলিশের উপর হামলা করে এতে তৎকালিন অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবাইদুল ইসলামের হাত ভেঙ্গে যায় এবং হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য মারাত্মক আহত হয়। এ ঘটনায় সাপাহার থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন রেজা বাদী হয়ে সাপাহার উপজেলা জামায়াতের আমির, সেক্রেটারীসহ ৪৯ জনকে আসামী করে থানা একটি মামলা দায়ের করেন। দীর্ঘ ১৫ মাস পর  মঙ্গলবার এ মামলায় জামিন নিতে আদালতে আত্মসমর্পন করেন ৩৩ জন জামায়াত নেতাকর্মী। এদের মধ্যে বার্ধক্যজনিত কারনে ২ জনের জামিন মঞ্জুর এবং বাকী ৩১ জনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে রেলপথ স্থাপনের ঘোষণা দিলেন রেলমন্ত্রী পরবর্তী সংবাদ কালিহাতীতে সড়ক দূর্ঘটনা ও ট্রেনের আঘাতে ২জনের মৃত্যু

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads